Ezekiel 23:44 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পুরুষেরা যেমন পতিতার কাছে গমন করে, তেমনি তারা ওর কাছে গমন করতো; এভাবে তারা অহলার ও অহলীবার, সেই দুই কুকর্মকারিণী রমণীর কাছে গমন করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তারা তার সঙ্গে শয়ন করল। একজন গণিকার সঙ্গে যেমন লোকে শয়ন করে, তেমনি করে তারা সেই কামুক স্ত্রীলোক, অহলা ও অহলীবার সঙ্গে শয়ন করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পুরুষেরা যেমন বেশ্যার কাছে গমন করে, তেমনি তাহারা উহার কাছে গমন করিত; এইরূপে তাহারা অহলার ও অহলীবার, সেই দুই কুকর্ম্মকারিণী রমণীর কাছে গমন করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পুরুষেরা যেমন বেশ্যার কাছে গমন করে, তেমনি তাহারা উহার কাছে গমন করিত; এইরূপে তাহারা অহলার ও অহলীবার, সেই দুই কুকর্মকারিণী রমণীর কাছে গমন করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে যেমন বেশ্যার সংগে শোয় তেমনি করে তারা অহলা ও অহলীবার সংগে, সেই কামুক স্ত্রীলোকদের সংগে শুলো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে যেমন বেশ্যার সংগে শোয় তেমনি করে তারা অহলা ও অহলীবার সংগে, সেই কামুক স্ত্রীলোকদের সংগে শুলো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বারবণিতাদের কাছে তারা যাতায়াত করছে। ভ্রষ্টা অহলা আর অহলিবার সঙ্গে চলছে তাদের অবাধ সংসর্গ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু লোকে যেমন বেশ্যার কাছে যায় সেই ভাবেই তারা তার কাছে যেতে থাকল| হ্যাঁ, তারা বারবার ঐ দুষ্টা স্ত্রীলোক অহলা ও অহলীবার কাছে যেতে থাকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পুরুষেরা যেমন বেশ্যার কাছে যায়, তেমনি তারা অর কাছে যেত; এই ভাবে তারা অহলার ও অহলীবার, সেই দুই খারাপ কাজ করা নারীর কাছে যেত।