Ezekiel 23:45 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ধার্মিক ব্যক্তিরাই জেনাকারীণী ও রক্তপাতকারিণীদের বিচার অনুসারে তাদের বিচার করবে; কেননা তারা জেনাকারিণী ও তাদের হাতে রক্ত আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ধার্মিক বিচারকেরা ব্যভিচার ও রক্তপাতের পাওনা শাস্তি সেই স্ত্রীলোকদের দেবে, কারণ তারা ব্যভিচারিণী আর তাদের হাতে রক্ত রয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ধার্ম্মিক ব্যক্তিরাই ব্যভিচারিণী ও রক্তপাতকারিণীদের বিচারানুসারে তাহাদের বিচার করিবে; কেননা তাহারা ব্যভিচারিণী, ও তাহাদের হস্তে রক্ত আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ধার্মিক ব্যক্তিরাই ব্যভিচারিণী ও রক্তপাতকারিণীদের বিচারানুসারে তাহাদের বিচার করিবে; কেননা তাহারা ব্যভিচারিণী, ও তাহাদের হস্তে রক্ত আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সৎ লোকেরা ব্যভিচার ও রক্তপাতের পাওনা শাস্তি সেই স্ত্রীলোকদের দেবে, কারণ তারা ব্যভিচারিণী আর তাদের হাতে রয়েছে রক্ত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সৎ লোকেরা জেনা ও রক্তপাতের পাওনা শাস্তি সেই স্ত্রীলোকদের দেবে, কারণ তারা জেনাকারিণী আর তাদের হাতে রয়েছে রক্ত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধর্মপ্রাণ মানুষেরা ব্যভিচার ও হত্যার অভিযোগে তাদের অভিযুক্ত করবে কারণ তারা ব্যভিচারে লিপ্ত, তাদের হাত রক্তে কলঙ্কিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু ধার্মিক লোকরা তাদের দোষী করবে| তারা ঐ দুই স্ত্রীলোককে ব্যভিচার ও হত্যার পাপে দোষী করবে| কারণ অহলা ও অহলীবা ব্যভিচারমূলক পাপ করেছে এবং যে সব লোকদের তারা হত্যা করেছে তাদের রক্ত এখনও তাদের হাতে লেগে রয়েছে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ধার্মিক লোকরাই ব্যাভিচারিণী ও রক্তপাতকারিনীদের বিচার অনুসারে তাদের বিচার করবে; কারণ তারা ব্যাভিচারিণী ও তাদের হাতে রক্ত আছে।