Ezekiel 23:46 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তাদের বিরুদ্ধে জনসমাজ আন এবং তাদেরকে ভেসে বেড়াতে ও লুটদ্রব্য হতে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি তাদের বিরুদ্ধে একদল লোক নিয়ে যাও এবং আতঙ্ক ও লুটের হাতে তাদের তুলে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি তাহাদের বিরুদ্ধে জনসমাজ আনিব, এবং তাহাদিগকে ভাসিয়া বেড়াইতে ও লুটদ্রব্য হইতে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি তাহাদের বিরুদ্ধে জনসমাজ আনিব, এবং তাহাদিগকে ভাসিয়া বেড়াইতে ও লুটদ্রব্য হইতে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি তাদের বিরুদ্ধে একদল লোক নিয়ে যাও এবং ভয় ও লুটের হাতে তাদের তুলে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি তাদের বিরুদ্ধে একদল লোক নিয়ে যাও এবং ভয় ও লুটের হাতে তাদের তুলে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেন এই কথা, নিয়ে এস একদল লুঠেরাকে। তারা এসে তাদের মনে সন্ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করুক। লুঠপাট করে নিয়ে যাক সব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভুই এই সব কথা বলেছেন, “লোকদের এক জায়গায় জড়ো কর, তারা অহলা ও অহলীবার শাস্তি দিক| ঐ লোকরা ঐ দুই স্ত্রীলোককে শাস্তি দেবে ও তাদের নিয়ে ব্যঙ্গ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বস্ততঃ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “আমি তাদের বিরুদ্ধে জনসমাজ আনব এবং তাদেরকে ভেসে বেড়াতে ও লুটের জিনিস থেকে দেব।