Ezekiel 23:47 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সমাজ তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করবে ও নিজেদের তলোয়ার দ্বারা খণ্ড খণ্ড করবে; তারা তাদের পুত্রকন্যাদেরকে হত্যা করবে এবং তাদের বাড়ি আগুনে পুড়িয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই জনতা তাদের পাথর ছুঁড়ে মেরে ফেলবে এবং তরোয়াল দিয়ে তাদের টুকরো টুকরো করে কাটবে; তারা তাদের ছেলেদের ও মেয়েদের মেরে ফেলবে এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সমাজ তাহাদিগকে প্রস্তরাঘাত করিবে, ও আপনাদের খড়্‌গে খণ্ড খণ্ড করিবে; তাহারা তাহাদের পুত্রকন্যাদিগকে বধ করিবে, এবং তাহাদের গৃহ আগুনে পোড়াইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সমাজ তাহাদিগকে প্রস্তরাঘাত করিবে, ও আপনাদের খড়্‌গে খণ্ড খণ্ড করিবে; তাহারা তাহাদের পুত্রকন্যাদিগকে বধ করিবে, এবং তাহাদের গৃহ আগুনে পোড়াইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোকেরা তাদের পাথর ছুঁড়ে মেরে ফেলবে এবং তলোয়ার দিয়ে তাদের টুকরা টুকরা করে কাটবে। তারা তাদের ছেলেমেয়েদের মেরে ফেলবে এবং তাদের ঘর-বাড়ী পুড়িয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোকেরা তাদের পাথর ছুঁড়ে হত্যা করবে এবং তলোয়ার দিয়ে তাদের টুকরা টুকরা করে কাটবে। তারা তাদের ছেলেমেয়েদের হত্যা করবে এবং তাদের ঘর-বাড়ী পুড়িয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা ওদের পাথর মারুক, আক্রমণ করুক অস্ত্র নিয়ে, হত্যা করুক ওদের সন্তানদের, জ্বালিয়ে দিক ওদের ঘরবাড়ি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা পাথর ছুঁড়ে তাদের মেরে ফেলবে আর খড়্গ দিয়ে ঐ দুই স্ত্রীলোককে টুকরো টুকরো করে কাটবে| তারা ঐ স্ত্রীলোকদের সন্তানদের হত্যা করে তাদের ঘরবাড়ী জ্বালিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সমাজ তাদেরকে পাথরের আঘাত করবে ও নিজেদের তরোয়ালে কেটে ফেলবে এবং তাদের বাড়ি আগুনে পুড়িয়ে দেবে।