Ezekiel 23:49 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকেরা তোমাদের কুকর্মের বোঝা তোমাদের উপরে রাখবে এবং তোমরা নিজেদের মূর্তি-সম্বন্ধীয় সকল গুনাহ্ বহন করবে; তাতে তোমরা জানবে যে, আমিই সার্বভৌম মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের কুকাজের ফল তোমাদেরই ভোগ করতে হবে এবং প্রতিমাপুজোর পাপের ফল বহন করতে হবে। তখন তোমরা জানবে যে, আমিই সার্বভৌম সদাপ্রভু।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকেরা তোমাদের কুকর্ম্মের বোঝা তোমাদের উপরে রাখিবে, এবং তোমরা আপনাদের পুত্তলিগণ-সম্বন্ধীয় পাপ সকল বহন করিবে; তাহাতে তোমরা জানিবে যে, আমিই প্রভু সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকেরা তোমাদের কুকর্মের বোঝা তোমাদের উপরে রাখিবে, এবং তোমরা আপনাদের পুত্তলিগণ-সম্বন্ধীয় পাপ সকল বহন করিবে; তাহাতে তোমরা জানিবে যে, আমিই প্রভু সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের কুকাজের ফল তোমাদেরই ভোগ করতে হবে এবং প্র্রতিমাপূজার পাপের ফল বহন করতে হবে। তখন তোমরা জানবে যে, আমিই প্রভু সদাপ্রভু।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের কুকাজের ফল তোমাদেরই ভোগ করতে হবে এবং মূর্তিপূজার গুনাহের ফল বহন করতে হবে। তখন তোমরা জানবে যে, আমিই আল্লাহ্ মালিক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তোমার দুই বোন—তোমাদের ভ্রষ্টাচার ও অলীক মূর্তিপূজার অপরাধে আমি তোমাদের কঠোর দণ্ড দেব। তখনই তোমরা নিশ্চিত জানবে যে আমিই সর্বাধিপতি প্রভু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার কৃত মন্দ কাজের জন্য তারা তোমায় শাস্তি দেবে| তোমরা নোংরা মূর্ত্তি পূজো করার জন্যও শাস্তি ভোগ করবে| তখন তোমরা জানবে যে আমিই প্রভু ও সদাপ্রভু|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লোকেরা তোমাদের খারাপ কাজের বোঝা তোমাদের ওপরে রাখবে এবং তোমার নিজেদের মূর্তিগুলির-সমন্ধীয় পাপ সব বহন করবে; তাতে তোমার জানবে যে, আমিই প্রভু সদাপ্রভু।”