Ezekiel 23:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার থাকতে অহলা জেনা করলো, নিজের প্রেমিকদের প্রতি, নিকটবর্তী আসেরীয়দের প্রতি কামাসক্তা হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অহলা আমার থাকাতেই ব্যভিচারে লিপ্ত ছিল; এবং তার প্রেমিকদের প্রতি তার কামনা ছিল, আসিরীয়—সৈন্য
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার থাকিতে অহলা ব্যভিচার করিল, আপনার প্রেমিকগণে, নিকটবর্ত্তী অশূরীয়দিগেতে কামাসক্তা হইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার থাকিতে অহলা ব্যভিচার করিল, আপনার প্রেমিকগণে, নিকটবর্তী অশূরীয়দের প্রতি কামাসক্তা হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“অহলা আমার থাকতেই ব্যভিচার করেছিল। তার প্রেমিকদের প্রতি, অর্থাৎ আসিরিয়দের প্রতি তার কামনা ছিল। এরা ছিল নীল কাপড় পরা যোদ্ধা, শাসনকর্তা ও সেনাপতি; সকলেই সুন্দর যুবক এবং ঘোড়সওয়ার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“অহলা আমার থাকতেই জেনা করেছিল। তার প্রেমিকদের প্রতি, অর্থাৎ আশেরীয়দের প্রতি তার কামনা ছিল। এরা ছিল নীল কাপড় পরা যোদ্ধা, শাসনকর্তা ও সেনাপতি; সকলেই সুন্দর যুবক এবং ঘোড়সওয়ার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অহলা আমার স্ত্রী হলেও পতিতাবৃত্তি সে ছাড়ল না। আসিরিয়ার প্রণয়ীদের প্রতি অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারপর অহলা আমার প্রতি অবিশ্বস্তা হল| সেও একজন বেশ্যার মত জীবনযাপন করত| সে তার প্রেমিকদের চাইতে লাগল; নীল পোশাক পরা অশূরীয় সৈন্যদের প্রতি সে কামাসক্তা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অহলা বেশ্যার মতো আচরণ করত এমনকি যখন সে আমার ছিল; আপনার প্রেমিকদের কাছে অশূরীয়দের কাছে কামাসক্তা হল; যারা প্রভাবশালী,