Ezekiel 23:6 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা নীল রংয়ের পোশাক পরা, শাসনকর্তা ও সেনাপতিরা, সকলেই মনোহর যুবক ও ঘোড়সওয়ার যোদ্ধা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরনে নীল কাপড়, শাসনকর্তা ও সেনাপতি, সকলেই সুন্দর যুবক এবং ঘোড়াসওয়ার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা নীলবস্ত্র পরিহিত, দেশাধ্যক্ষ ও শাসনকর্ত্তা, সকলেই মনোহর যুবক ও অশ্বারোহী যোদ্ধা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা নীলবস্ত্র পরিহিত, দেশাধ্যক্ষ ও শাসনকর্তা, সকলেই মনোহর যুবক ও অশ্বারোহী যোদ্ধা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা ছিল বেগুনী পোষাক পরা সৈনিক, উচ্চপদস্থ অধিনায়ক ও সেনাধ্যক্ষ। সকলেই সুপুরুষ যুবা অশ্বারোহী সেনানায়ক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ অশ্বারোহী যুবকরা সবাই তার আকাঙ্খিত বিষয় হল| তারা সবাই ছিল হয় নেতা নয়তো অধ্যক্ষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা নীলবস্ত্র পরা, দেশাধ্যক্ষ ও শাসনকর্ত্তা, যারা শক্তিশালী ও সুদর্শন, তারা সবাই অশ্বারোহী যোদ্ধা।