Ezekiel 23:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তাদের অর্থাৎ সমস্ত উচ্চপদস্থ আসেরীয়া-সন্তানের সঙ্গে জেনা করতো এবং যাদের প্রতি কামাসক্তা হত, তাদের সমস্ত মূর্তি দিয়ে সে নিজেকে নাপাক করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে অভিজাত আসিরীয়দের কাছে নিজেকে বেশ্যারূপে দান করেছিল এবং যাদের সে কামনা করত তাদের সমস্ত দেবতা দ্বারা নিজেকে অশুচি করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তাহাদের অর্থাৎ সমস্ত উৎকৃষ্ট অশূর-সন্তানের সহিত ব্যভিচার করিত, এবং যাহাদিগেতে কামাসক্তা হইত, তাহাদের সকলকার সমস্ত পুত্তলি দ্বারা ভ্রষ্ট হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাহাদের অর্থাৎ সমস্ত উৎকৃষ্ট অশূর-সন্তানের সহিত ব্যভিচার করিত, এবং যাহাদের প্রতি কামাসক্তা হইত, তাহাদের সকলকার সমস্ত পুত্তলি দ্বারা ভ্রষ্ট হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব সেরা সেরা আসিরিয়দের কাছে সে নিজেকে বেশ্যা হিসাবে দান করেছিল; যাদের সে কামনা করত তাদের সমস্ত প্রতিমা দিয়ে সে নিজেকে অশুচি করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব সেরা সেরা আশেরীয়দের কাছে সে নিজেকে বেশ্যা হিসাবে দান করেছিল; যাদের সে কামনা করত তাদের সমস্ত মূর্তি দিয়ে সে নিজেকে নাপাক করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত আসিরীয় উচ্চপদস্থ অধিনায়কদের সে বারবধূরূপে মনোরঞ্জন করত। আসিরীয়দের প্রতি তার আসক্তি তাকে তাদেরই পূজিত অলীক মূর্তি পূজায় আকৃষ্ট করে অশুচি করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহলা নিজেকে ঐসব যুবকদের কাছে দিয়ে দিল| ঐ অশূরীয় সৈন্যরা সবাই ছিল বাছা বাছা সৈন্য| সে তাদের সবাইকে চাইল এবং তাদের নোংরা প্রতিমাদের দ্বারা কলুষিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাদের অর্থাৎ সমস্ত উৎকৃষ্ট অশূর-সন্তানের সঙ্গে ব্যভিচার করত এবং যাদের সঙ্গে কামাসক্তা হত, তাদের সবার সমস্ত মূর্ত্তি দ্বারা ভ্রষ্ট হত।