Ezekiel 23:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার সে মিসরে যে জেনা করতো তা এখনও পরিত্যাগ করে নি; কেননা তার যৌবনকালে লোকে তার সঙ্গে শয়ন করতো, তারাই তার কৌমার্যকালীন চুচুক টিপতো ও তার সঙ্গে রতিক্রিয়া করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে মিশরে যে বেশ্যাবৃত্তি শুরু করেছিল তা ত্যাগ করেনি, যখন তার যৌবনকালে পুরুষেরা তার কাছে শুত, তার কুমারী স্তন টিপত এবং তাদের কামনা তার উপর ঢেলে দিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার সে মিসরের সময় হইতে আপনার ব্যভিচার ত্যাগ করে নাই; কেননা তাহার যৌবনকালে লোকে তাহার সহিত শয়ন করিত, তাহারাই তাহার কৌমার্য্যকালীন চুচুক টিপিত, ও তাহার সহিত রতিক্রিয়া করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার সে মিসরের সময় হইতে আপনার ব্যভিচার ত্যাগ করে নাই; কেননা তাহার যৌবনকালে লোকে তাহার সহিত শয়ন করিত, তাহারাই তাহার কৌমার্যকালীন চুচুক টিপিত, ও তাহার সহিত রতিক্রিয়া করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরে যে বেশ্যাগিরি সে শুরু করেছিল তা সে ছেড়ে দেয় নি; সেখানে তার অল্প বয়সেই লোকে তার সংগে শুয়ে তার কুমারীত্ব নষ্ট করেছে ও তাদের কামনা তার উপর ঢেলে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরে যে বেশ্যাগিরি সে শুরু করেছিল তা সে ছেড়ে দেয় নি; সেখানে তার অল্প বয়সেই লোকে তার সংগে শুয়ে তার সতীত্ব নষ্ট করেছে ও তাদের কামনা তার উপর ঢেলে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেখানে সে তার কৌমার্য হারিয়েছিল, সেই মিশরে বারাঙ্গনা জীবন থেকে যে মূর্তি পূজা শুরু করেছিল, তা আর ত্যাগ করতে পারে নি। বালিকা বয়স থেকেই সে পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছে, বারাঙ্গনার জীবনযাপন করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও মিশরের সাথে তার প্রেম থেকে সে পিছপা হল না| মিশরের জন্যই যৌবনকালে তার প্রেম এসেছিল, মিশরেই ছিল সেই প্রথম প্রেমিক যে তার যৌবনের স্তন স্পর্শ করেছিল| মিশর তার প্রতি তার মিথ্যা প্রেম ঢেলে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার সে মিশরের দিন থেকে নিজের ব্যভিচারণ ত্যাগ করে নি; কারণ তার যৌবনকালে লোকে তার সঙ্গে শয়ন করত, তারাই তার কৌমায্যকালীন চুচুক টিপত ও তার সঙ্গে বিশৃঙ্খল আচরণ করত।