Ezekiel 24:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমিও বিশাল রাশি সাজাব। বিস্তর কাঠ দাও, আগুন প্রজ্বলিত কর, গোশ্‌ত সুসিদ্ধ কর, সুরস ঝোল কর, অস্থিগুলো পুড়িয়ে দেওয়া হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অনেক কাঠ সাজাও এবং আগুন জ্বালাও। ভালো করে মশলা মিশিয়ে মাংস রান্না করো; এবং হাড়গুলি পুড়তে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমিও বিশাল রাশি সাজাইব। বিস্তর কাষ্ঠ দেও, অগ্নি প্রজ্বলিত কর, মাংস সুসিদ্ধ কর, সুরস ঝোল কর, অস্থি সকল দগ্ধ হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমিও বিশাল রাশি সাজাইব। বিস্তর কাষ্ঠ দেও, অগ্নি প্রজ্বলিত কর, মাংস সুসিদ্ধ কর, সুরস ঝোল কর, অস্থি সকল দগ্ধ হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই অনেক কাঠ সাজাও, আগুন জ্বালাও, মশলা মিশিয়ে মাংস ভাল করে রান্না কর, হাড়গুলো পুড়ে যেতে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই অনেক কাঠ সাজাও, আগুন জ্বালাও, মসলা মিশিয়ে গোশ্‌ত ভাল করে রান্না কর, হাড়গুলো পুড়ে যেতে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আরও কাঠ আন, আগুনের তেজ বাড়িয়ে দাও। মাংস সিদ্ধ কর! সব ঝোল শুকিয়ে ফেল। পুড়ে যাক সব হাড়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাত্রের তলায় কাঠ বোঝাই করে রাখব| আগুন জ্বালাও, ভালো করে মাংস রান্না কর! মশলা মেশাও এমনকি হাঁড়িগুলোও পুড়ে যাক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আরো কাঠ নাও, আগুন জ্বালাও, মাংস সম্পূর্ণভাবে রান্না কর ঝোল কর, হাড় ভালো করে পোড়াও।