Ezekiel 24:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে পরিশ্রমে ক্লান্ত হয়েছে, তবুও তার কলঙ্কের পুরু স্তর তার মধ্য থেকে পরিস্কার করা যায় নি, সেজন্য তা আগুনে ফেলে দেওয়া হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব চেষ্টার কোনও ফল হয়নি; তার ময়লার পুরু স্তর পরিষ্কার করা যায়নি, এমনকি আগুন দিয়েও নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে পরিশ্রমে ক্লান্ত হইয়াছে, তথাপি তাহার বিষম কলঙ্ক তাহার মধ্য হইতে নির্গত হয় না, তাহার কলঙ্ক অগ্নিসাৎ হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে পরিশ্রমে ক্লান্ত হইয়াছে, তথাপি তাহার বিষম কলঙ্ক তাহার মধ্য হইতে নির্গত হয় না, তাহার কলঙ্ক অগ্নিসাৎ হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সমস্ত চেষ্টাই মিথ্যা হয়ে গেছে; তার ময়লার পুরু স্তর পরিষ্কার করা যায় নি, সেইজন্য তা আগুনে ফেলে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সমস্ত চেষ্টাই মিথ্যা হয়ে গেছে; তার ময়লার পুরু স-র পরিষ্কার করা যায় নি, সেইজন্য তা আগুনে ফেলে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদিও অগ্নিশিখায় সমস্ত কলঙ্ক উঠবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘ঐ দাগগুলো ধুয়ে ফেলতে জেরুশালেমকে প্রচুর খাটতে হবে| কিন্তু সেই মরচে যাবে না! কেবল আগুনই (শাস্তি) সেই মরচে দূর করতে সক্ষম হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে পরিশ্রমে ক্লান্ত হয়েছে, কারণ তার কলঙ্ক তার ভেতর থেকে আগুনের দ্বারা বের হয়নি।