Ezekiel 24:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার নাপাকীতার কুকর্ম আছে; আমি তোমাকে পবিত্র করলেও তুমি পবিত্র হলে না, এজন্য তুমি তোমার নাপাকীতা থেকে আর পাক-পবিত্র হবে না, যতদিন না আমি তোমার উপরে আমার গজব ঢেলে দিয়ে শান্ত না হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘এখন তোমার অশুচিতা হল ব্যভিচার। কারণ আমি তোমাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করেছি কিন্তু তুমি তোমার অশুচিতা থেকে পরিষ্কার হলে না, তুমি আবার পরিষ্কার হবে না যতক্ষণ না আমার ক্রোধ তোমার উপরে ঢেলে আমি শান্ত হব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার অশৌচে কুকর্ম্ম আছে; আমি তোমাকে শুচি করিলেও তুমি শুচি হইলে না, এই জন্য তুমি আপন অশৌচ হইতে আর শুচীকৃত হইবে না, যাবৎ আমি তোমাতে নিজ ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত না হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার অশৌচে কুকর্ম আছে; আমি তোমাকে শুচি করিলেও তুমি শুচি হইলে না, এই জন্য তুমি আপন অশৌচ হইতে আর শুচিকৃত হইবে না, যাবৎ আমি তোমাতে নিজ ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত না হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘হে যিরূশালেম, তোমার কুকাজই হল তোমার সেই অশুচিতা। আমি তোমাকে পরিষ্কার করতে চেষ্টা করলাম কিন্তু তোমার অশুচিতা থেকে তুমি পরিষ্কার হলে না। তোমার বিরুদ্ধে আমার ক্রোধ সম্পূর্ণভাবে ঢেলে না দেওয়া পর্যন্ত তুমি আর পরিষ্কার হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘হে জেরুজালেম, তোমার কুকাজই হল তোমার সেই নাপাকী। আমি তোমাকে পরিষ্কার করতে চেষ্টা করলাম কিন্তু তোমার নাপাকী থেকে তুমি পরিষ্কার হলে না। তোমার বিরুদ্ধে আমার গজব সম্পূর্ণভাবে ঢেলে না দেওয়া পর্যন্ত তুমি আর পরিষ্কার হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম তোমার ভ্রষ্টাচার তোমাকে অশুচি করেছে। যদিও আমি অনেক চেষ্টা করেছি তোমাকে শুচি করতে, তবুও তুমি অশুচিই রয়ে গেলে। যতক্ষণ না তুমি আমার চরম ক্রোধের জ্বালা অনুভব করতে পারছ ততক্ষণ তুমি শুচি হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘তুমি আমার বিরুদ্ধে পাপ করে পাপের দাগে দাগযুক্ত হয়েছিলে| আমি তোমায় পরিষ্কার করার জন্য ধুতে চাইলাম| কিন্তু সেই দাগ উঠল না| আমি আর ধোবার চেষ্টা করব না, যতক্ষণ না আমার প্রচণ্ড ক্রোধ তোমার উপরে শেষ না করি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার লজ্জাজনক ব্যবহার তোমার অশুচি কাজে আছে; আমি তোমাকে শুচি করলেও তুমি শুচি হলে না, এই জন্য তুমি অশুচি থেকে শুচি করা হবে না, যতক্ষণ না আমি আমার রাগ থেকে মুক্ত করবো।