Ezekiel 24:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দীর্ঘ নিশ্বাস ছাড়, নীরব হও, মৃতের জন্য মাতম করো না; তুমি মাথায় পাগড়ী বাঁধ ও পায়ে জুতা দাও; তুমি ওষ্ঠাধর ঢেকো না ও লোকদের পাঠানো রুটি খেয়ো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নীরবে দীর্ঘনিঃশ্বাস ফেলো, মৃতের জন্য শোকপ্রকাশ করো না। তুমি পাগড়ি বেঁধো ও পায়ে চটি দিয়ো; শোককারীদের স্বাভাবিক রীতি মেনো না অথবা তোমার সান্ত্বনাকারী বন্ধুদের দেওয়া কোনও খাবার গ্রহণ করো না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দীর্ঘ নিঃশ্বাস ছাড়, নীরব হও, মৃতের জন্য বিলাপ করিও না; তুমি মস্তকে শিরোভূষণ বাঁধ, ও পায়ে পাদুকা দেও; তুমি ওষ্ঠাধর আচ্ছাদন করিও না, ও লোকদের [প্রেরিত] রুটী খাইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দীর্ঘ নিশ্বাস ছাড়, নীরব হও, মৃতের জন্য বিলাপ করিও না; তুমি মস্তকে শিরোভূষণ বাঁধ, ও পায়ে পাদুকা দেও; তুমি ওষ্ঠাধর আচ্ছাদন করিও না, ও লোকদের [প্রেরিত] রুটি খাইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি নীরবে দীর্ঘনিঃশ্বাস ছাড়বে। তুমি মৃতের জন্য শোক প্রকাশ কোরো না। তুমি পাগড়ী বেঁধো ও পায়ে চটি দিয়ো; তোমার মুখের নীচের অংশ ঢেকো না কিম্বা লোকদের পাঠানো খাবার খেয়ো না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি নীরবে দীর্ঘনিঃশ্বাস ছাড়বে। তুমি মৃতের জন্য শোক প্রকাশ কোরো না। তুমি পাগড়ী বেঁধো ও পায়ে চটি দিয়ো; তোমার মুখের নীচের অংশ ঢেকো না কিংবা লোকদের পাঠানো খাবার খেয়ো না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার কান্নার সামান্যতম গুমরানিও যেন শোনা না যায়। শোকের চিহ্নস্বরূপ খোলা মাথায়, খালি পায়ে তুমি হাঁটবে না। মুখ ঢাকতে না অথবা হবিষ্যি করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চোখের জল ফেলো কিন্তু নিঃশব্দে| মৃত স্ত্রীর জন্য উচ্চস্বরে কেঁদো না| সাধারণতঃ যে কাপড় পরে থাক তাই পর| তোমার পাগড়ী বাঁধ, জুতো পর| শোক প্রকাশ করতে তোমার গোঁফ ঢেকে রেখো না আর মানুষ মারা গেলে লোকে সাধারণতঃ যা খায় তাও খেযো না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিরবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়, মৃতের জন্য অন্তেষ্টি কাজ কোরো না; তুমি মাথায় পাগড়ি বাঁধ এবং পায়ে জুতো পরো, মাথায় ঘোমটা দিও না অথবা স্ত্রীর মৃতুতে দুঃখ পাওয়া লোকেদের পাঠানো রুটি খেওনা।