Ezekiel 24:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি খুব ভোরে লোকদের সঙ্গে কথা বললাম; পরে সন্ধ্যাবেলা আমার স্ত্রীর মৃত্যু হল; এবং খুব ভোরে আমি যে হুকুম পেয়ে ছিলাম সেই অনুযায়ী কাজ করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি সকালবেলায় লোকদের সঙ্গে কথা বললাম, আর সন্ধ্যাবেলায় আমার স্ত্রী মারা গেলেন। পরদিন সকালে আমাকে যেমন আদেশ করা হয়েছিল তেমনই করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি প্রাতঃকালে লোকদের সঙ্গে কথা কহিলাম; পরে সন্ধ্যাকালে আমার স্ত্রী মরিল; এবং প্রাতঃকালে আমি প্রাপ্ত আদেশানুযায়ী কর্ম্ম করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি প্রাতঃকালে লোকদের সঙ্গে কথা কহিলাম; পরে সন্ধ্যাকালে আমার স্ত্রী মরিল; এবং প্রাতঃকালে আমি প্রাপ্ত আদেশানুযায়ী কর্ম করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সকালবেলা লোকদের সংগে কথা বললাম আর সন্ধ্যাবেলা আমার স্ত্রী মারা গেলেন। পরদিন সকালে আমি সদাপ্রভুর আদেশ মত কাজ করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সকালবেলায় লোকদের সংগে কথা বললাম আর সন্ধ্যাবেলায় আমার স্ত্রী মারা গেলেন। পরদিন সকালে আমি মাবুদের হুকুম মত কাজ করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন সকালে আমি কয়েকজনের সঙ্গে আলাপ করছিলাম। সেইদিনই বিকেলে আমার স্ত্রী মারা গেল। পরের দিন আমি প্রভু পরমেশ্বরের আদেশ, অনুযায়ী কাজ করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের দিন সকালে ঈশ্বর যা বলেছিলেন তা আমি লোকদের বললাম| সেই বিকেলে আমার স্ত্রী মারা গেল| পরের দিন সকালে ঈশ্বর যা আদেশ করেছিলেন আমি সেই অনুসারে কাজ করলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি সকালে লোকেদের সঙ্গে কথা বললাম এবং সন্ধ্যাবেলায় আমার স্ত্রী মারা গেল এবং সকালে আমি পাওয়া আদেশ অনুযায়ী কাজ করলাম।