Ezekiel 24:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, তুমি এই দিনের, আজকের এই দিনের নাম লিখে রাখ, আজকের এই দিনে ব্যাবিলনের বাদশাহ্ জেরুশালেমের কাছে আসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, তুমি আজকের, আজকেরই তারিখ লিখে রাখো, কারণ আজকেই ব্যাবিলনের রাজা জেরুশালেম অবরোধ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, তুমি এই দিনের, অদ্যকার এই দিনের নাম লিখিয়া রাখ, অদ্যকার এই দিনে বাবিল-রাজ যিরূশালেমের কাছে আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, তুমি এই দিনের, অদ্যকার এই দিনের নাম লিখিয়া রাখ, অদ্যকার এই দিনে বাবিল-রাজ যিরূশালেমের কাছে আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, তুমি আজকের, আজকের তারিখের কথাই লিখে রাখ, কারণ আজকে বাবিলের রাজা যিরূশালেম ঘেরাও করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, তুমি আজকের, আজকের তারিখের কথাই লিখে রাখ, কারণ আজকে ব্যাবিলনের বাদশাহ্ জেরুজালেম ঘেরাও করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, আজকের তারিখটা লিখে রাখ। কারণ আজকের এই দিনেই ব্যাবিলনের রাজা জেরুশালেম অবরোধ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, আজকের দিনের তারিখ ও এই কথাগুলি লেখ: ‘এই দিনে বাবিলের রাজার সৈন্যরা জেরুশালেম ঘিরে ফেলেছিল|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“মানুষের সন্তান তুমি নিজে এই দিনের র নাম এই সঠিক দিনের র নাম লিখে রাখ, আজকের এইদিনের বাবিল-রাজ যিরূশালেমের ঘেরাও হল