Ezekiel 24:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তোমরা আমার এই কাজের মত কাজ করবে, ওষ্ঠাধর আচ্ছাদন করবে না ও লোকদের প্রেরিত রুটি খাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি যা করেছি তোমরাও তাই করবে। শোককারীদের স্বাভাবিক রীতি মেনো না অথবা তোমার সান্ত্বনাকারী বন্ধুদের দেওয়া কোনও খাবার গ্রহণ করো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তোমরা আমার এই কর্ম্মের মত কর্ম্ম করিবে, ওষ্ঠাধর আচ্ছাদন করিবে না, ও লোকদের [প্রেরিত] রুটী খাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তোমরা আমার এই কর্মের মত কর্ম করিবে, ওষ্ঠাধর আচ্ছাদন করিবে না, ও লোকদের [প্রেরিত] রুটি খাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহিষ্কেল যা করেছে তোমরাও তা-ই করবে। মুখের নীচের অংশটা তোমরা ঢাকবে না কিম্বা লোকদের পাঠানো খাবার খাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইহিস্কেল যা করেছে তোমরাও তা-ই করবে। মুখের নীচের অংশটা তোমরা ঢাকবে না কিংবা লোকদের পাঠানো খাবার খাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন আমি যা করছি, তোমরাও তখন তা-ই করবে। তোমারও তখন নিজেদের মুখ ঢাকবে না, হবিষ্যি করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা সেই একই কাজ করবে যেমনটি আমি আমার মৃত স্ত্রীর বিষয়ে করেছি| তোমরা তোমাদের শোক প্রকাশ করতে গোঁফ ঢাকবে না| মানুষ মারা গেলে লোকে সাধারণত যা খায় তা খাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তোমার সেরকমই কাজ করবে যেমন আমি করেছি; মাথায় ঘোমটা দেবেনা, অথবা দুঃখী লোকেদের পাঠানো রুটি খাবেনা।