Ezekiel 24:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা মাথায় পাগড়ী ও পায়ে জুতা পড়বে, মাতম বা কান্নাকাটি করবে না, কিন্তু নিজ নিজ অপরাধে ক্ষীণ হয়ে যাবে এবং এক জন অন্য জনের কাছে কোঁকাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তোমাদের মাথায় পাগড়ি বাঁধবে এবং পায়ে চটি পরবে। তোমরা শোক করবে না অথবা কাঁদবে না কিন্তু নিজের নিজের পাপের জন্য দুর্বল হয়ে যাবে এবং একজন অন্যজনের কাছে কোঁকাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা মস্তকে শিরোভূষণ ও চরণে পাদুকা দিবে, বিলাপ কি রোদন করিবে না, কিন্তু আপন আপন অপরাধে ক্ষীণ হইয়া যাইবে, এবং এক জন অন্য জনের কাছে কোঁকাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা মস্তকে শিরোভূষণ ও চরণে পাদুকা দিবে, বিলাপ কি রোদন করিবে না, কিন্তু আপন আপন অপরাধে ক্ষীণ হইয়া যাইবে, এবং একজন অন্য জনের কাছে কোঁকাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মাথায় তোমরা পাগড়ী বাঁধবে এবং পায়ে চটি দেবে। তোমরা বিলাপ করবে না বা কাঁদবে না, কিন্তু নিজের নিজের পাপের জন্য দুর্বল হয়ে যাবে এবং একে অন্যের কাছে কোঁকাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাথায় তোমরা পাগড়ী বাঁধবে এবং পায়ে চটি দেবে। তোমরা বিলাপ করবে না বা কাঁদবে না, কিন্তু নিজের নিজের গুনাহের জন্য দুর্বল হয়ে যাবে এবং একে অন্যের কাছে কোঁকাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরাও খোলা মাথায় ও খালি পায়ে হাঁটবে না কিম্বা শোকে বিলাপ করবে না বা কাঁদবে না। নিজেদের পাপের কথা স্মরণ করে অনুশোচনায় তোমাদের দেহমন ভেঙ্গে পড়বে, মনোকষ্টে তোমরা গুমরে মরবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তোমাদের পাগড়ী বাঁধবে, জুতো পরবে কিন্তু শোক প্রকাশ করবার জন্য কেঁদো না| তোমরা তোমাদের পাপের কারণে ক্ষীণ ও দুর্বল হয়ে পড়বে| একে অন্যের কাছে গভীরভাবে আর্তনাদ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পরিবর্তে তোমার মাথায় পাগড়ি বাঁধ এবং পায়ে জুতো পরো, শোক করবে না কি কাঁদবে না, কারণ তোমার অপরাধ কমে যাবে এবং প্রত্যেকে তার ভাইয়ের জন্য আর্তনাদ করবে।