Ezekiel 24:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর, হে মানুষের সন্তান, যেদিন আমি তাদের শক্তি, তাদের শোভার আমোদ, তাদের নয়নের প্রীতিপাত্র ও প্রাণের আকাঙিক্ষত বস্তু, তাদের পুত্রকন্যাদেরকে তাদের থেকে হরণ করবো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর তুমি, হে মানবসন্তান, যেদিন আমি তাদের সেই দুর্গ, তাদের আনন্দ ও গৌরব, তাদের চোখের সুখ, তাদের অন্তরের চাওয়া এবং তাদের ছেলেমেয়েদের নিয়ে নেব,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, হে মনুষ্য-সন্তান, যে দিন আমি তাহাদের বল, তাহাদের শোভার আমোদ, তাহাদের নয়নের প্রীতিপাত্র ও প্রাণের অভিলষিত বস্তু, তাহাদের পুত্রকন্যাগণকে, তাহাদের হইতে হরণ করিব,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, হে মনুষ্য-সন্তান, যে দিন আমি তাহাদের বল, তাহাদের শোভার আমোদ, তাহাদের নয়নের প্রীতিপাত্র ও প্রাণের অভিলষিত বস্তু, তাহাদের পুত্রকন্যাগণকে, তাহাদের হইতে হরণ করিব,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাকে আরও বললেন, “হে মানুষের সন্তান, যেদিন আমি তাদের সেই শক্তির অহংকার, তাদের আনন্দ ও গৌরব, তাদের চোখের সুখ, তাদের অন্তরের চাওয়া এবং তাদের ছেলেমেয়েদেরও নিয়ে নেব,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাকে আরও বললেন, “হে মানুষের সন্তান, যেদিন আমি তাদের সেই শক্তির অহংকার, তাদের আনন্দ ও গৌরব, তাদের চোখের সুখ, তাদের দিলের চাওয়া এবং তাদের ছেলেমেয়েদেরও নিয়ে নেব,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেছেন, হে মর্ত্যমানব, তাদের শক্তির উৎস ঐ মন্দির আমি তাদের কাছ থেকে কেড়ে নেব, যে মন্দির ছিল তাদের একান্ত গর্ব ও আনন্দস্বরূপ, যে মন্দির তারা দুচোখ ভরে দেখত, যেখানে যেতে তারা ভালবাসত। আমি কেড়ে নেব তাদের ছেলে মেয়েদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “মনুষ্যসন্তান, আমি লোকদের কাছ থেকে সেই নিরাপদ স্থান (জেরুশালেম) ছিনিয়ে নেব| সেই সুন্দর স্থান তাদের আনন্দ দেয়, তারা তা দেখতে চায় ও তাকে প্রকৃতই ভালবাসে| কিন্তু সেই সময়ে আমি ঐ লোকদের কাছ থেকে এই শহর ও তাদের সন্তানসন্ততি ছিনিয়ে নেব| জেরুশালেমের জন্য দুঃসংবাদ নিয়ে অবশিষ্ট কেউ একজন তোমাদের কাছে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমি, মানুষের সন্তান, যে দিন আমি তাদের মন্দির দখল করি যা তাদের আনন্দ, তাদের গর্ব এবং যা তারা দেখে এবং আশা করে এবং যখন তাদের ছেলেদের এবং মেয়েদের নিয়ে নেবো