Ezekiel 24:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি সেই বিদ্রোহী-কুলের উদ্দেশে একটি দৃষ্টান্তকথা বল, তাদেরকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হাঁড়ি চড়াও, তার মধ্যে পানিও দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই বিদ্রোহী জাতির কাছে একটি দৃষ্টান্তের কথা বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: “ ‘হাঁড়ি চড়াও, হাঁড়ি চড়াও এবং তার মধ্যে জল দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সেই বিদ্রোহী-কুলের উদ্দেশে এক দৃষ্টান্তকথা বল, তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি চড়াও, হাঁড়ি চড়াও, তাহার মধ্যে জলও দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সেই বিদ্রোহী-কুলের উদ্দেশে এক দৃষ্টান্তকথা বল, তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি চড়াও, হাঁড়ি চড়াও, তাহার মধ্যে জলও দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বিদ্রোহী জাতির কাছে এই দৃষ্টান্তের কথা বল। তাদের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘হাঁড়ি চড়াও, হাঁড়ি চড়াও এবং তার মধ্যে জল দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বিদ্রোহী জাতির কাছে এই দৃষ্টান্তের কথা বল। তাদের বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘হাঁড়ি চড়াও, হাঁড়ি চড়াও এবং তার মধ্যে পানি দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সর্বাধিপতি প্রভু যে রূপক কাহিনী বলছি, আমার অবাধ্য প্রজাদের কাছে গিয়ে এই কাহিনী বল। উনুনে হাঁড়ি চড়াও, জল ভরে দাও তাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ঘটনা সেই পরিবারকে বল যারা বাধ্য হতে অস্বীকার করে| তাদের এই বিষয়গুলি বল, ‘প্রভু আমার সদাপ্রভু একথা বলেন: “‘হাঁড়িটা আগুনে বসাও, হাঁড়িটা বসাও| আর তাতে জল ঢালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি এই বিদ্রোহী কুলের উদ্দেশ্যে এক প্রবাদ বাক্য বল, তাদেরকে নীতিগল্প বল এবং তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, চড়াও হাঁড়ী চড়াও, তার মধ্যে জল দাও।