Ezekiel 24:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার মাংসখণ্ডগুলো, প্রত্যেক উত্তম খণ্ড, ঊরু ও কাঁধ তার মধ্যে একত্র কর; উৎকৃষ্ট অস্থিগুলো দিয়ে তা পূর্ণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার মধ্যে মাংসের টুকরো দাও, প্রত্যেকটা ভালো টুকরো—ঊরু এবং কাঁধের। ভালো ভালো হাড় দিয়ে তা ভর্তি করো;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার মাংসখণ্ড সকল, প্রত্যেক উত্তম খণ্ড, ঊরু ও স্কন্ধ তাহার মধ্যে একত্র কর; উৎকৃষ্ট অস্থিসমূহে তাহা পূর্ণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার মাংসখণ্ড সকল, প্রত্যেক উত্তম খণ্ড, ঊরু ও স্কন্ধ তাহার মধ্যে একত্র কর; উৎকৃষ্ট অস্থিসমূহে তাহা পূর্ণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার মধ্যে মাংসের টুকরা দাও, ঊরু ও কাঁধের ভাল ভাল মাংসের টুকরা দাও। ভাল ভাল হাড় দিয়ে তা ভরতি কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার মধ্যে গোশ্তের টুকরা দাও, রান ও কাঁধের ভাল ভাল গোশ্তের টুকরা দাও। ভাল ভাল হাড় দিয়ে তা ভরতি কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সবচেয়ে ভাল ভাল মাংসের টুকরো দিয়ে ভরে দাও হাঁড়ি। মাংস নেবে ঘাড় থেকে, পা থেকে, বাছা বাছা হাড় যুক্ত মাংসও নেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাংসের টুকরোগুলো তার মধ্যে দাও| প্রত্যেকটা ভাল টুকরো তার মধ্যে দাও, উরু ও ঘাড়ের মাংসের টুকরোগুলি| সব চেয়ে ভাল হাড়ের টুকরো দিয়ে হাঁড়িটি ভর্ত্তি কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার ভেতর খাবারের টুকরো রাখ, প্রত্যেক ভালো টুকরো, উরু ও কাঁধ রাখ, ভর্তি কর সবচেয়ে ভালো হাড় দিয়ে।