Ezekiel 24:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পালের মধ্যে যে ভেড়া উৎকৃষ্ট তা গ্রহণ কর এবং হাঁড়ির নিচে অস্থি সাজাও, তা সুসিদ্ধ কর এবং তার মধ্যে অস্থি সকলও রান্না করা হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাল থেকে সেরা ভেড়াটা নাও। হাড়গুলির জন্য হাঁড়ির নিচে কাঠ সাজাও; তা ভালোভাবে ফুটিয়ে নিয়ে হাড়গুলি তাতে রান্না করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পালের মধ্যে যে মেষ উৎকৃষ্ট তাহা গ্রহণ কর, এবং হাঁড়ীর নীচে অস্থি সাজাও, তাহা সুসিদ্ধ কর, এবং তাহার মধ্যে অস্থি সকলও পাক হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পালের মধ্যে যে মেষ উৎকৃষ্ট তাহা গ্রহণ কর, এবং হাঁড়ির নিচে অস্থি সাজাও, তাহা সুসিদ্ধ কর, এবং তাহার মধ্যে অস্থি সকলও পাক হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাল থেকে সেরা ভেড়াটা নাও; হাঁড়ির নীচে কাঠ সাজাও; তা ভালভাবে ফুটিয়ে নিয়ে হাড়গুলো রান্না কর।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাল থেকে সেরা ভেড়াটা নাও; হাঁড়ির নীচে কাঠ সাজাও; তা ভালভাবে ফুটিয়ে নিয়ে হাড়গুলো রান্না কর।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাংসের জন্য ভেড়াটা সবচেয়ে ভাল হওয়া চাই। উনুনে অনেক কাঠ দিয়ে জ্বাল দাও। ফুটতে দাও জল, সিদ্ধ হতে দাও হাড় আর মাংস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পালের সেরা পশুগুলো নাও| হাঁড়ির নীচে কাঠগুলো জড়ো কর| মাংস সেদ্ধ কর, এমন ভাবে সেদ্ধ কর যেন হাড়গুলোও পরিপক্ক হয়!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পালের মধ্যে থেকে সবচেয়ে ভালো মেষ নাও এবং তার নিচে হাড় দিয়ে গাদা কর, সম্পূর্ণভাবে সেদ্ধ কর।