Ezekiel 24:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সার্বভৌম মাবুদ এই কথা বলেন, ধিক্ সেই রক্তপূর্ণা পুরীকে, সেই হাঁড়িকে, যার মধ্যে কলঙ্ক আছে ও যার কলঙ্ক তার মধ্য থেকে বের হয় নি! তুমি খণ্ড খণ্ড করে তার সমুদয় বের কর, তার বিষয়ে গুলিবাঁট করা হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘ধিক্ সেই রক্তপাতকারী নগরকে, সে যেন একটি হাঁড়ি যাতে ময়লার স্তর পড়ে গেছে, যা পরিষ্কার হবে না! তাদের বিষয় গুটিকাপাত না করে একটি একটি করে মাংস বের করে খালি করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ধিক্ সেই রক্তপূর্ণা পুরীকে, সেই হাঁড়ীকে, যাহার মধ্যে কলঙ্ক আছে, ও যাহার কলঙ্ক তাহার মধ্য হইতে বাহির হয় নাই! তুমি খণ্ড খণ্ড করিয়া তাহার সমুদয় বাহির কর, তাহার বিষয়ে গুলিবাঁট করা হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ধিক্ সেই রক্তপূর্ণা পুরীকে, সেই হাঁড়িকে, যাহার মধ্যে কলঙ্ক আছে, ও যাহার কলঙ্ক তাহার মধ্য হইতে বাহির হয় নাই! তুমি খণ্ড খণ্ড করিয়া তাহার সমুদয় বাহির কর, তাহার বিষয়ে গুলিবাঁট করা হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“প্রভু সদাপ্রভু আরও বলছেন, ‘ধিক্, সেই রক্তপাতকারী শহরকে! সে যেন একটা হাঁড়ি যাতে ময়লার স্তর পড়ে গেছে, যা পরিষ্কার করা যায় না। মাংসগুলো বেছে বেছে না নিয়ে টুকরার পর টুকরা বের কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আল্লাহ্ মালিক আরও বলছেন, ‘ঘৃণ্য, সেই রক্তপাতকারী শহর! সে যেন একটা হাঁড়ি যাতে ময়লার স-র পড়ে গেছে, যা পরিষ্কার করা যায় না। গোশ্তগুলো বেছে বেছে না নিয়ে টুকরার পর টুকরা বের কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেন, নরঘাতকের এই নগরীর বিনাশ আসন্ন। এ নগরী অপরিচ্ছন্ন কালিমাখা একটি রন্ধন পাত্রের মত। একটি একটি করে সব মাংসের টুকরো তার থেকে তুলে নেওয়া হয়েছে, একটাও পড়ে নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: “জেরুশালেমের পক্ষে এটা প্রাণনাশক হবে| নিধন শহরের পক্ষে এটা হবে অমঙ্গলজনক| জেরুশালেম মরচে পড়া হাঁড়ির মত| মরচের ঐ দাগগুলি মোছা যাবে না! সেই পাত্র পরিষ্কার নয়| তাই তুমি অবশ্যই হাঁড়ির ভেতরের প্রত্যেকটা মাংসের টুকরো বের করে নেবে! ঐ মাংস খেও না! আর যাজকদেরও সেই মন্দ মাংস বাছতে দিও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব প্রভু সদাপ্রভু এ কথা বলেন, ধিক্ সেই রক্তে পূর্ণ শহরকে, সেই হাঁড়ীকে, যার মধ্যে কলঙ্ক আছে ও যার কলঙ্ক তার ভেতর থেকে বের হবে না। এটা থেকে টুকরো টুকরো করে নাও কিন্তু গণনা করা হয়নি।