Ezekiel 24:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ক্রোধ উৎপাদন করার জন্য, প্রতিশোধ নেবার জন্য, আমি তার রক্ত শুকনো পাষাণের উপরে রেখেছি, যেন আচ্ছাদিত না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্রোধ খুঁচিয়ে তুলে যেন প্রতিশোধ নেওয়া হয় সেইজন্য আমি সেই রক্ত পাথরের উপরে রেখেছি যেন সেটি ঢাকা না পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ক্রোধ উৎপাদন করিবার জন্য, প্রতিশোধ লইবার জন্য, আমি তাহার রক্ত শুষ্ক পাষাণের উপরে রাখিয়াছি, যেন আচ্ছাদিত না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ক্রোধ উৎপাদন করিবার জন্য, প্রতিশোধ লইবার জন্য, আমি তাহার রক্ত শুষ্ক পাষাণের উপরে রাখিয়াছি, যেন আচ্ছাদিত না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ক্রোধ খুঁচিয়ে তুলে যাতে প্রতিশোধ নেওয়া হয় সেইজন্য আমি সেই রক্ত পাথরের উপরে রেখেছি যেন সেটা ঢাকা না পড়ে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাগ খুঁচিয়ে তুলে যাতে প্রতিশোধ নেওয়া হয় সেইজন্য আমি সেই রক্ত পাথরের উপরে রেখেছি যেন সেটা ঢাকা না পড়ে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সেখানেই সেই রক্ত চিহ্ন রেখে দিয়েছি যাতে তা ঢাকা না পড়ে, কিন্তু প্রতিশোধের দাবীতে সোচ্চার হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তার সেই রক্তখোলা পাথরের ওপরে রেখেছি যেন তা ঢাকা না হয়| আমি এমনটা করেছি যেন লোকে রুদ্ধ হয়ে নির্দোষ লোককে হত্যা করার শাস্তি তাকে দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাগ করে প্রতিশোধ নেবার জন্য, আমি তার রক্ত মসৃণ পাথরের ওপরে রেখেছি, যাতে ঢাকা না পড়ে।