Ezekiel 25:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অম্মোনীয়দের বিরুদ্ধে পূর্বদেশের লোকদের জন্য পথ প্রস্তুত করে দেশ অধিকারের জন্য দেব, এভাবে জাতিদের মধ্যে অম্মোনীয়দের আর স্মরণ করা হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি অম্মোনীয়দের সঙ্গে মোয়াবকেও পূর্বদেশের লোকদের হাতে তুলে দেব, যেন জাতিদের মধ্যে অম্মোনীয়দের কথা লোকে ভুলে যায়;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাল্মিয়োনে ও কিরিয়াথয়িমে, অম্মোন-সন্তানদের বিরুদ্ধে পূর্ব্বদেশের লোকদের জন্য পথ প্রস্তুত করিয়া দেশ অধিকারার্থে দিব, এইরূপে জাতিগণের মধ্যে অম্মোন-সন্তানেরা আর স্মৃতিপথে আসিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অম্মোন-সন্তানদের বিরুদ্ধে পূর্বদেশের লোকদের জন্য পথ প্রস্তুত করিয়া দেশ অধিকারার্থে দিব, এইরূপে জাতিগণের মধ্যে অম্মোন-সন্তানেরা আর স্মৃতিপথে আসিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি অম্মোনীয়দের সংগে মোয়াবকেও পূর্বদেশের লোকদের হাতে তুলে দেব যাতে জাতিদের মধ্যে অম্মোনীয়দের কথা লোকে ভুলে যায় আর মোয়াবও শাস্তি পায়। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি অম্মোনীয়দের সংগে মোয়াবকেও পূর্বদেশের লোকদের হাতে তুলে দেব যাতে জাতিদের মধ্যে অম্মোনীয়দের কথা লোকে ভুলে যায় আর মোয়াবও শাস্তি পায়। তখন তারা জানবে যে, আমিই মাবুদ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি পূর্বদিকের মরুবাসী উপজাতিদের দিয়ে মোয়াব জয় করার, তার সাথে তারা আম্মোনও জয় করবে যাতে মোয়াব আর কোন দিন একটি জাতিরূপে পরিগণিত হতে না পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর সেই শহরগুলো পূর্ব দেশের লোকদের দেব| তারা তোমাদের ভূমি অধিকার করবে আর আমি পূর্ব দেশের লোকদের দ্বারা অম্মোনের লোকদের ধ্বংস করব| তখন সবাই ভুলে যাবে এই কথা যে অম্মোন বলে এক জাতি ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অস্মোন-সন্তানদের বিরুদ্ধে পূর্বদেশের লোকেদের জন্য পথ তৈরী করে দেশে অধিকারের জন্য দেব, এভাবে অম্মোন-সন্তানেরা আর জাতিদের মধ্যে স্মৃতিপথে আসবেনা।