Ezekiel 25:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, ইদোম প্রতিশোধ নেবার উদ্দেশ্যে এহুদা-কুলের প্রতি কাজ করেছে ও নিতান্ত দণ্ডনীয় হয়েছে, তাদের প্রতিশোধ নিয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ‘যেহেতু ইদোম যিহূদা কুলের উপর প্রতিশোধ নিয়ে খুব অন্যায় করেছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইদোম প্রতিশোধ লইবার ভাবে যিহূদা-কুলের প্রতি কর্ম্ম করিয়াছে, ও নিতান্ত দণ্ডণীয় হইয়াছে, তাহাদের প্রতিশোধ লইয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইদোম প্রতিশোধ লইবার ভাবে যিহূদা-কুলের প্রতি কর্ম করিয়াছে, ও নিতান্ত দণ্ডনীয় হইয়াছে, তাহাদের প্রতিশোধ লইয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে প্রভু সদাপ্রভু বললেন, “ইদোম যিহূদার লোকদের উপর বারবার প্রতিশোধ নিয়ে খুব অন্যায় করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আল্লাহ্‌ মালিক বললেন, “ইদোম এহুদার লোকদের উপর বারবার প্রতিশোধ নিয়ে খুব অন্যায় করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেছেন, ইদোমের লোকেরা যিহুদীয়ার উপরে নির্মম প্রতিহিংসা চরিতার্থ করেছে এবং সেই প্রতিহিংসার দায় ইদোমের উপর বর্তেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “ইদোমের লোকরা যিহূদা পরিবারের বিরুদ্ধে উঠে প্রতিশোধ নিতে গিয়েছিল, তাই তারা দোষী|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এ কথা বলেন, “ইদোম এভাবে যিহূদা-কুলের ওপর প্রতিশোধ নিয়েছে এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অন্যায় করেছে।”