Ezekiel 25:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি ইদোমের উপরে আমার হাত বাড়িয়ে দেবো, তার মধ্য থেকে মানুষ ও পশু মুছে ফেলব, আমি তৈমন থেকে তার দেশ উৎসন্ন স্থান করবো ও দদান পর্যন্ত তার লোক তলোয়ারের আঘাতে মারা পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি ইদোমের বিরুদ্ধে আমার হাত বাড়াব এবং সেখানকার মানুষ ও পশুকে মেরে ফেলব। আমি সেটি ধ্বংসস্থান করে রাখব এবং তৈমন থেকে দদান পর্যন্ত তরোয়ালে মারা পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি ইদোমের উপরে আপন হস্ত বিস্তার করিব, তাহার মধ্য হইতে মনুষ্য ও পশু উচ্ছিন্ন করিব, আমি তৈমন অবধি তাহার দেশ উৎসন্ন স্থান করিব, ও দদান পর্য্যন্ত তাহার লোক খড়্‌গে পতিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি ইদোমের উপরে আপন হস্ত বিস্তার করিব, তাহার মধ্য হইতে মনুষ্য ও পশু উচ্ছিন্ন করিব, আমি তৈমন অবধি তাহার দেশ উৎসন্ন স্থান করিব, ও দদান পর্যন্ত তাহার লোক খড়্‌গে পতিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি প্রভু সদাপ্রভু বলছি, ইদোমের বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব এবং সেখানকার সমস্ত লোকজন ও পশু মেরে ফেলব। আমি সেটা ধ্বংসস্থান করে রাখব এবং তৈমন থেকে দদান পর্যন্ত লোকে যুদ্ধে মারা পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি আল্লাহ্‌ মালিক বলছি, ইদোমের বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব এবং সেখানকার সমস্ত লোকজন ও পশু মেরে ফেলব। আমি সেটা ধ্বংসস্থান করে রাখব এবং তৈমন থেকে দদান পর্যন্ত লোকে যুদ্ধে মারা পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি ঘোষণা করছি যে, ইদোমকে আমি শাস্তি দেব। সেখানকার মানুষ ও পশু নির্বিশেষে প্রত্যেককে নিধন করব। সে দেশ পরিণত হবে ধ্বংসস্তূপে। তেমান নগরী থেকে দেদান নগরী পর্যন্ত সমস্ত মানুষজন যুদ্ধে নিহত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু আরও বলেন, “আমি ইদোমকে শাস্তি দেব, তাদের লোকজন ও পশুদের ধ্বংস করব| আমি তৈমন থেকে দদান পর্যন্ত সম্পূর্ণ ইদোম দেশটি ধ্বংস করব আর ইদোমীয়দের যুদ্ধে নিহত করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই প্রভু সদাপ্রভু এ কথা বলেন, “আমি আমার হাত দিয়ে ইদোমের উপরে আঘাত করবো এবং মানুষ ও পশুকে ধ্বংস করব। আমি তাদেরকে তৈমন থেকে দদান পর্যন্ত পরিত্যক্ত জায়গা করব, তারা তরোয়ালে পতিত হবে।