Ezekiel 25:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, ফিলিস্তিনীরা প্রতিশোধ নেবার মনোভাব নিয়ে কাজ করেছে, হ্যাঁ, চিরশত্রুতার কারণে বিনাশ করার জন্য প্রাণের অবজ্ঞার সঙ্গে প্রতিশোধ নিয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ‘যেহেতু ফিলিস্তিনীরা হিংসার মনোভাব নিয়ে যিহূদার উপর প্রতিশোধ নিয়েছে, এবং পুরানো শত্রুতার মনোভাব নিয়ে যিহূদাকে ধ্বংস করতে চেয়েছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, পলেষ্টীয়েরা প্রতিশোধ লইবার ভাবে কর্ম্ম করিয়াছে, হাঁ, চিরশত্রুতা প্রযুক্ত বিনাশ করণার্থে প্রাণের অবজ্ঞার সহিত প্রতিশোধ লইয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, পলেষ্টীয়েরা প্রতিশোধ লইবার ভাবে কর্ম করিয়াছে, হাঁ, চিরশত্রুতা প্রযুক্ত বিনাশ করণার্থে প্রাণের অবজ্ঞার সহিত প্রতিশোধ লইয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে প্রভু সদাপ্রভু বললেন, “পলেষ্টীয়েরা হিংসার মনোভাব নিয়ে যিহূদার উপর প্রতিশোধ নিয়েছে; তারা পুরানো শত্রুতার মনোভাব নিয়ে যিহূদাকে ধ্বংস করতে চেয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আল্লাহ্‌ মালিক বললেন, “ফিলিস্তিনীরা হিংসার মনোভাব নিয়ে এহুদার উপর প্রতিশোধ নিয়েছে; তারা পুরানো শত্রুতার মনোভাব নিয়ে এহুদাকে ধ্বংস করতে চেয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেছেন, ফিলিস্তিনীরা তাদের চিরশত্রুর উপরে নির্মম প্রতিশোধ গ্রহণ করেছে, তাদের ধ্বংস করেছে চরম ঘৃণায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন, “পলেষ্টীয়রা প্রতিশোধ নেবার চেষ্টা করেছিল, তারা অত্যন্ত নিষ্ঠুর হয়েছিল এবং রোধ বহু সময় জ্বলেছে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এ কথা বলেন, পলেষ্টীয়েরা যিহূদাদের ওপর প্রতিশোধ নিয়েছে এবং তাদের ধ্বংস করেছে কারণ, চিরশত্রুতা এবং ঘৃণা তাদের হৃদয়ে ছিল।