Ezekiel 25:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি ফিলিস্তিনীদের উপরে আমার হাত বাড়িয়ে দেব, করেথীয়দেরকে কেটে ফেলব এবং সমুদ্রের উপকূলের অবশিষ্ট সকলকে বিনষ্ট করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ফিলিস্তিনীদের বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব, আর আমি করেথীয়দের কেটে ফেলব এবং সাগরের কিনারা বরাবর বাকি লোকদের ধ্বংস করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি পলেষ্টীয়দের উপরে আপন হস্ত বিস্তার করিব, করেথীয়দিগকে কর্ত্তন করিব, এবং সমুদ্রের উপকূলের অবশিষ্ট সকলকে বিনষ্ট করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি পলেষ্টীয়দের উপরে আপন হস্ত বিস্তার করিব, করেথীয়দিগকে কর্তন করিব, এবং সমুদ্রের উপকূলের অবশিষ্ট সকলকে বিনষ্ট করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি প্রভু সদাপ্রভু বলছি, ‘পলেষ্টীয়ার বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব; আমি করেথীয়দের কেটে ফেলব এবং সাগরের কিনারা বরাবর বাকী লোকদের ধ্বংস করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি আল্লাহ্ মালিক বলছি, ‘ফিলিস্তীনের বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব; আমি করেথীয়দের কেটে ফেলব এবং সাগরের কিনারা বরাবর বাকী লোকদের ধ্বংস করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি ঘোষণা করছি, আমি ফিলিস্তিনীদের আক্রমণ করব এবং নিশ্চিহ্ন করে দেব। ফিলিস্তিনীদের সমতলভূমিতে অবশিষ্ট যারা বেঁচে থাকবে তাদেরও প্রত্যেককে ধ্বংস করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু আমার সদাপ্রভু বলেন, “আমি পলেষ্টীয়দের শাস্তি দেব; হ্যাঁ, আমি ঐ করেথীয় লোকদের ধ্বংস করে দেব| সমুদ্রের উপকূলে বসবাসকারী ঐ লোকদের আমি সম্পূর্ণরূপে ধ্বংস করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই প্রভু সদাপ্রভু একথা বলেন, দেখ, আমি পলেষ্টীয়দের বিরুদ্ধে আমার হাত তুলবো এবং আমি কেটে ফেলবো করেথীয়দেরকে এবং বাকিদের ধ্বংস করবো যারা সমুদ্রের উপকূলে থাকে।