Ezekiel 25:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি রব্বাকে উটের বাথান ও অম্মোনীয়দের দেশকে ছাগল-ভেড়ার পালের বিশ্রাম-স্থান করবো; তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি রব্বাকে উটের চারণভূমি ও অম্মোনকে মেষের বিশ্রামস্থান করব। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি রব্বাকে উষ্ট্রের বাথান ও অম্মোন-সন্তানদের [দেশকে] মেষাদি পালের শয়ন-স্থান করিব; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি রব্বাকে উষ্ট্রের বাথান ও অম্মোন-সন্তানদের [দেশকে] মেষাদি পালের শয়ন-স্থান করিব; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি র্ববা শহরকে করব উটের চারণ ভূমি ও অম্মোন দেশকে করব ভেড়ার বিশ্রামস্থান। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি রব্বা শহরকে করব উটের চারণ ভূমি ও অম্মোন দেশকে করব ভেড়ার বিশ্রামস্থান। তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি রব্বা নগরীকে উটের আস্তানায় পর্যবসিত করব এবং সমগ্র আম্মোন দেশকে করব মেঘের চারণভূমি, যাতে তোমরা জানতে পার যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘আমি রব্বা শহরটিকে উটের চারণস্থান ও অম্মোন দেশকে মেষরা যেখানে বিশ্রাম নেয় সেইরকম একটা স্থানে পরিণত করব| তখন তারা জানবে যে আমিই প্রভু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি রব্বাকে উটের চারনভূমি তৈরী করবো এবং ও অম্মোন সন্তানদের দেশকে মেষ পালের জায়গা করব; তাতে তোমার জানবে যে, আমি সদাপ্রভু।