Ezekiel 25:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি ইসরাইল দেশের বিরুদ্ধে হাততালি দিয়েছ, পদাঘাত করেছ ও প্রাণের সঙ্গে সমপূর্ণ অবজ্ঞাভাবে আনন্দ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, কারণ তোমরা ইস্রায়েল দেশের অবস্থা দেখে হাততালি দিয়েছ, নেচেছ এবং অন্তরের সঙ্গে তাকে হিংসা করে আনন্দ করেছ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি ইস্রায়েল-দেশের বিরুদ্ধে হাততালি দিয়াছ, পদাঘাত করিয়াছ ও প্রাণের সহিত সম্পূর্ণ অবজ্ঞাভাবে আনন্দ করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি ইস্রায়েল-দেশের বিরুদ্ধে হাততালি দিয়াছ, পদাঘাত করিয়াছ ও প্রাণের সহিত সম্পূর্ণ অবজ্ঞাভাবে আনন্দ করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা ইস্রায়েল দেশের অবস্থা দেখে হাততালি দিয়েছ, নেচেছ এবং অন্তরের সংগে তাকে হিংসা করে আনন্দ করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা ইসরাইল দেশের অবস্থা দেখে হাততালি দিয়েছ, নেচেছ এবং দিলের সংগে তাকে হিংসা করে আনন্দ করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু এই কথা বলেন, তুমি আনন্দে হাততালি দিয়েছ, লাফিয়ে বেড়িয়েছ। তুমি ইসরায়েলভূমিকে আচ্ছিল্য করেছ, ঘৃণা করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এই কথাও বলেন, জেরুশালেম ধ্বংস হলে পরে তোমরা আনন্দিত হয়েছিলে| তোমরা হাততালি দিয়েছিলে ও পা দাপিযেছিলে| তোমরা ইস্রায়েলের ভূমিকে নিয়ে অবজ্ঞাসহ ঠাট্টা করেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রভু সদাপ্রভু এ কথা বলেন, তুমি ইস্রায়েল-দেশের বিরুদ্ধে হাততালি দিয়েছ, পা দিয়ে আঘাত করেছ ও আত্মার সঙ্গে সম্পূর্ন অবজ্ঞাভাবে আনন্দ করেছ।