Ezekiel 25:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, মোয়াব ও সেয়ীর বলছে, দেখ, এহুদা-কুল, অন্য সকল জাতির মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ‘যেহেতু মোয়াব এবং সেয়ীর বলেছে, “দেখো, যিহূদা কুল অন্যান্য জাতিদের মতো হয়ে গেছে,”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, মোয়াব ও সেয়ীর কহিতেছে, দেখ, যিহূদা-কুল, অন্য সকল জাতির তুল্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, মোয়াব ও সেয়ীর কহিতেছে, দেখ, যিহূদা-কুল, অন্য সকল জাতির তুল্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে প্রভু সদাপ্রভু বললেন, “মোয়াব ও সেয়ীর বলেছে, ‘দেখ, যিহূদার লোকেরা অন্যান্য সব জাতিদের মত হয়ে গেছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আল্লাহ্‌ মালিক বললেন, “মোয়াব ও সেয়ীর বলেছে, ‘দেখ, এহুদার লোকেরা অন্যান্য সব জাতিদের মত হয়ে গেছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেছেন, যেহেতু মোয়াব বলেছে যে যিহুদীয়া অন্যান্য আর সমস্ত জাতির মতই,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “মোয়াব ও সেয়ীর বলে, ‘যিহূদা পরিবার অন্য জাতিদের মতই|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এ কথা বলেন, মোয়াব ও সেয়ীর বলে, দেখ, যিহূদা-কুল অন্য সব জাতির মত।