Ezekiel 25:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য দেখ, আমি মোয়াবের পাশ নগরগুলোর দিকে খুলে দেব, অর্থাৎ তার চারদিকের সকল নগরে, বিশেষত দেশের ভূষণ বৈৎ-যিশীমোতে, বাল্‌-মিয়োনে ও কিরিয়াথয়িমে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই জন্য আমি মোয়াবের সীমানা খুলে দেব, তার সামনের নগর থেকে শুরু করে, তাদের গৌরবের নগর—বেথ-যিশীমোৎ, বায়াল-মিয়োন ও কিরিয়াথয়িম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য দেখ, আমি মোয়াবের স্কন্ধ নগরসমূহের দিকে খুলিয়া দিব, অর্থাৎ চতুর্দ্দিক্‌স্থ তাহার সকল নগরে, বিশেষতঃ দেশের ভূষণ বৈৎ-যিশীমোতে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য দেখ, আমি মোয়াবের স্কন্ধ নগরসমূহের দিকে খুলিয়া দিব, অর্থাৎ চতুর্দিক্‌স্থ তাহার সকল নগরে, বিশেষতঃ দেশের ভূষণ বৈৎ-যিশীমোতে, বাল্‌-মিয়োনে ও কিরিয়াথয়িমে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি মোয়াবের এক দিকের সীমানা খুলে দেব। তাতে মোয়াবের গৌরবের শহর বৈৎ-যিশীমোৎ, বাল্‌-মিয়োন ও কিরিয়াথয়িম আক্রমণ করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি মোয়াবের এক দিকের সীমানা খুলে দেব। তাতে মোয়াবের গৌরবের শহর বৈৎ-যিশীমোৎ, বাল-মিয়োন ও কিরিয়াথয়িম আক্রমণ করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইহেতু মোয়াবের সীমান্তের যে সমস্ত নগরী প্রতিরক্ষায় তৎপর থাকে সেগুলি আক্রান্ত হবে, সেইসাথে সুদৃশ্য নগরী বেথ-যেশিমোথ, বেল-মেওন এবং কিরিয়-থায়িমও আক্রান্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি মোয়াবের কাঁধ কেটে নেব| তার সীমার শহরগুলি নিয়ে নেব, ভূমির গৌরব বৈৎ‌-যিশীমোত, বাল্-মিয়োন ও কিরিয়াথয়িম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই দেখ, আমি মোয়াবের ঢাল শহরের সীমানার দিকে খুলে দেবো, জাকজমকপূর্ণ বৈৎ-যিশীমোতে বালমিয়নে ও কিরিয়াথয়িমে