Ezekiel 26:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার এত বেশি ঘোড়া থাকবে যে, তাদের ধূলি তোমাকে আচ্ছাদন করবে; সে যখন ভগ্নপ্রাচীর নগরে প্রবেশের মত তোমার দ্বার দিয়ে ভিতরে যাবে, তখন ঘোড়সওয়ারদের, চাকার ও রথের শব্দে তোমার প্রাচীর কাঁপবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার এত বেশি ঘোড়া থাকবে যে, সেগুলি তোমাকে ধুলোয় ঢেকে দেবে। ভাঙা প্রাচীরের মধ্য দিয়ে লোকে যেমন নগরে ঢোকে তেমনি করে সে যখন যুদ্ধের ঘোড়া, গাড়ি ও রথ নিয়ে তোমার দ্বারগুলির মধ্য দিয়ে ঢুকবে তখন তার শব্দে তোমার প্রাচীরগুলি কাঁপবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার অশ্বগণের বাহুল্য প্রযুক্ত তাহাদের ধূলি তোমাকে আচ্ছাদন করিবে; সে যখন ভগ্নপ্রাচীর নগরে প্রবেশের ন্যায় তোমার দ্বার সকলের ভিতরে যাইবে, তখন অশ্বারোহীদের, চক্রের ও রথের শব্দে তোমার প্রাচীর কাঁপিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার অশ্বগণের বাহুল্য প্রযুক্ত তাহাদের ধূলি তোমাকে আচ্ছাদন করিবে; সে যখন ভগ্নপ্রাচীর নগরে প্রবেশের ন্যায় তোমার দ্বার সকলের ভিতরে যাইবে, তখন অশ্বারোহীদের, চক্রের ও রথের শব্দে তোমার প্রাচীর কাঁপিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার এত বেশী ঘোড়া থাকবে যে, সেগুলো তোমাকে ধুলায় ঢেকে দেবে। ভাংগা দেয়ালের মধ্য দিয়ে লোকে যেমন করে শহরে ঢোকে তেমনি করেই সে যখন যুদ্ধের ঘোড়া, গাড়ি ও রথ নিয়ে তোমার সব ফটকের মধ্য দিয়ে ঢুকবে তখন তার শব্দে তোমার দেয়ালগুলো কাঁপবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার এত বেশী ঘোড়া থাকবে যে, সেগুলো তোমাকে ধুলায় ঢেকে দেবে। ভাংগা দেয়ালের মধ্য দিয়ে লোকে যেমন করে শহরে ঢোকে তেমনি করেই সে যখন যুদ্ধের ঘোড়া, গাড়ি ও রথ নিয়ে তোমার সব দরজার মধ্য দিয়ে ঢুকবে তখন তার শব্দে তোমার দেয়ালগুলো কাঁপবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের অশ্বক্ষুরের আঘাতে ধূলিমেঘ উঠে ঢেকে ফেলবে তোমাকে। তোমার বিধ্বস্ত নগরীর তোরণদ্বার দিয়ে তাদের অশ্ববাহিনীর শকট ও রথ টেনে নিয়ে যাওয়ার ভীষণ আওয়াজে তোমার দেওয়ালগুলি দুলে উঠবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার অশ্বের সংখ্যা এত হবে যে তাদের পায়ের ধূলো তোমায় ঢেকে ফেলবে| বাবিলের রাজা নগরের দ্বারে প্রবেশ করার সময়ে অশ্বারোহী সৈন্যের, শকট ও রথের শব্দে তোমার প্রাচীর কাঁপবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তার ঘোড়াদের বাহুল্যের জন্য তাদের ধূলো তোমাকে ঢেকে ফেলবে; সে যখন শহরে প্রবেশের মতো তোমার দরজা সবের ভিতর যাবে, তখন ঘোড়াদের, চাকার ও রথের শব্দে তোমার দেয়াল কাঁপবে।