Ezekiel 26:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তার ঘোড়াগুলোর খুরে তোমার সমস্ত পথ দলিত করবে, তলোয়ার দ্বারা তোমার লোকদেরকে হত্যা করবে ও তোমার পরাক্রমসূচক স্তম্ভগুলো ভূমিসাৎ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার ঘোড়াগুলির খুর তোমার সব রাস্তা মাড়াবে; সে তোমার লোকদের তরোয়াল দিয়ে মেরে ফেলবে, এবং তোমার শক্ত শক্ত থামগুলি মাটিতে পড়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আপন অশ্বগণের খুরে তোমার সমস্ত পথ দলিত করিবে, খড়্‌গ দ্বারা তোমার প্রজাদিগকে বধ করিবে, ও তোমার পরাক্রমসূচক স্তম্ভ সকল ভূমিসাৎ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আপন অশ্বগণের খুরে তোমার সমস্ত পথ দলিত করিবে, খড়্‌গ দ্বারা তোমার প্রজাদিগকে বধ করিবে, ও তোমার পরাক্রমসূচক স্তম্ভ সকল ভূমিসাৎ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ঘোড়াগুলোর খুর তোমার সব রাস্তা মাড়াবে; তোমার লোকদের সে মেরে ফেলবে ও তোমার শক্ত শক্ত থামগুলো মাটিতে পড়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার ঘোড়াগুলোর খুর তোমার সব রাস্তা মাড়াবে; তোমার লোকদের সে মেরে ফেলবে ও তোমার শক্ত শক্ত থামগুলো মাটিতে পড়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের অশ্বারোহী সেনাবাহিনী ঝড়ের গতিতে তোমার নগরীর রাস্তায় ছুটে বেড়াবে, হত্যা করবে মানুষকে। তোমার মজবুত স্তম্ভগুলি ভূতলে নিক্ষিপ্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের রাজা ঘোড়ায় চড়ে তোমার শহরের মধ্যে দিয়ে আসবে আর তার ঘোড়াগুলোর শব্দে সমস্ত পথ দলিত হবে| সে তরবারির দ্বারা তোমার লোকদের হত্যা করবে, তোমার শহরের দৃঢ় থামগুলো ভূমিসাত্‌ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে নিজের ঘোড়াদের খুরে তোমার সমস্ত পথ দলিত করবে, তরোয়ালের দ্বারা তোমার লোকদেরকে হত্যা করবে ও তোমার শক্তিশালী পাথরের স্তম্ভ সব পড়ে যাবে।