Ezekiel 26:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা তোমার সম্পত্তি লুট করবে, তোমার বাণিজ্য-দ্রব্য হরণ করবে, তোমার প্রাচীর ভেঙ্গে ফেলবে ও তোমার মনোরম বাড়িগুলো ধ্বংস করবে; এবং তারা তোমার পাথর, কাঠ ও ধূলি পানির মধ্যে নিক্ষেপ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমার সম্পত্তি ও তোমার বাণিজ্যের জিনিসপত্র লুট করবে; তারা তোমার প্রাচীর ভেঙে ফেলবে ও তোমার সুন্দর বাড়িগুলি ধ্বংস করবে এবং তোমার পাথর, কাঠ ও ধুলো সমুদ্রে ফেলে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা তোমার সম্পত্তি লুট করিবে, তোমার বাণিজ্যদ্রব্য হরণ করিবে, তোমার প্রাচীর ভাঙ্গিয়া ফেলিবে, ও তোমার মনোরম্য গৃহ সকল ধ্বংস করিবে; এবং তাহারা তোমার প্রস্তর, কাষ্ঠ ও ধূলি জলমধ্যে নিক্ষেপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা তোমার সমপত্তি লুট করিবে, তোমার বাণিজ্য-দ্রব্য হরণ করিবে, তোমার প্রাচীর ভাঙ্গিয়া ফেলিবে, ও তোমার মনোরম্য গৃহ সকল ধ্বংস করিবে; এবং তাহারা তোমার প্রস্তর, কাষ্ঠ ও ধূলি জলমধ্যে নিক্ষেপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তোমার ধন-সম্পদ ও তোমার বাণিজ্যের জিনিসপত্র লুট করবে; তারা তোমার দেয়াল ভেংগে ফেলবে, সুন্দর সুন্দর বাড়ী-ঘর ধ্বংস করবে এবং তোমার পাথর, কাঠ ও ধুলা সমুদ্রে ফেলে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তোমার ধন-সম্পদ ও তোমার বাণিজ্যের জিনিসপত্র লুট করবে; তারা তোমার দেয়াল ভেংগে ফেলবে, সুন্দর সুন্দর বাড়ী-ঘর ধ্বংস করবে এবং তোমার পাথর, কাঠ ও ধুলা সমুদ্রে ফেলে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার শত্রুরা তোমার সঞ্চিত সম্পদরাশি আর বাণিজ্যসম্ভার লুঠ করে নেবে। তারা ভেঙ্গে ফেলবে তোমার নগর প্রাকার ধ্বংস করবে তোমার সৌখীন আবাস। তারা সমস্ত কাঠ, পাথর, মাটি সমুদ্রে ফেলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবূখদ্রিত্‌সরের লোকরা তোমাদের ধন দৌলত ছিনিয়ে নিয়ে যাবে| তোমরা যা বিক্রী করতে চেয়েছিলে তাও তারা নিয়ে যাবে| তারা তোমাদের প্রাচীরগুলো ও মনোরম বাড়িগুলোকে ধ্বংস করবে এবং তোমাদের পাথর, তোমাদের কাঠ এবং তোমাদের মাটি সমুদ্রে ফেলে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওরা তোমার সম্পত্তি লুট করবে, তোমার বাণিজ্যের জিনিস লুট করবে, তোমার দেয়াল ভেঙে ফেলবে ও তোমার ঐশ্বর্য্যশালী বাড়ি সব ধ্বংস করবে এবং তারা তোমার পাথর, কাঠ ও ধূলো জলের মধ্যে নিক্ষেপ করবে।