Ezekiel 26:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাকে শুকনো পাষাণ করবো; তুমি জাল বিস্তার করার স্থান হবে; তুমি আর নির্মিত হবে না; কেননা আমি মাবুদ এই কথা বললাম, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে শুষ্ক পাথর করব, আর তুমি হবে জাল শুকানোর জায়গা। তোমাকে আর তৈরি করা হবে না, কেননা আমি সদাপ্রভু এই কথা বললাম, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাকে শুষ্ক পাষাণ করিব; তুমি জাল বিস্তার করিবার স্থান হইবে; তুমি আর নির্ম্মিত হইবে না; কেননা আমি সদাপ্রভু ইহা কহিলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাকে শুষ্ক পাষাণ করিব; তুমি জাল বিস্তার করিবার স্থান হইবে; তুমি আর নির্মিত হইবে না; কেননা আমি সদাপ্রভু ইহা কহিলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাকে পাথরের মত করে রাখব আর তুমি হবে জাল শুকাবার জায়গা। তোমাকে আর তৈরী করা হবে না, কারণ আমি প্রভু সদাপ্রভুই এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাকে পাথরের মত করে রাখব আর তুমি হবে জাল শুকাবার জায়গা। তোমাকে আর তৈরী করা হবে না, কারণ আমি আল্লাহ্‌ মালিকই এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুধু রেখে যাব এক নগ্ন পাষাণ সেইখানে—যেখানে জেলেরা তাদের জাল শুকাবে। আর কখনও এ নগরী পুনর্নির্মাণ করা হবে না আমি, সর্বাধিপতি প্রভু বলছি এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমায় একটি নগ্ন পাষাণে পরিণত করব| তুমি সমুদ্রের ধারে একটি জাল বিস্তার করবার জায়গার মত হবে! তোমাকে আবার গড়া হবে না! কারণ আমি, প্রভু এই কথা বলছি!” এই কথাগুলি প্রভু, আমার সদাপ্রভু বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তোমাকে শুকনো পাথর করব; তুমি জাল বিস্তার করার জায়গা হবে; তুমি আর তৈরী হবে না; কারণ আমি সদাপ্রভু এটা বললাম,” এটা প্রভু সদাপ্রভু বলেন।