Ezekiel 26:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ টায়ারকে এই কথা বলেন, তোমার পতনের শব্দে, তোমার মধ্যে আহত লোকদের কোঁকানিতে ও ভয়ানক নরহত্যায় উপকূলগুলো কি কাঁপবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সার্বভৌম সদাপ্রভু সোরকে এই কথা বলেন, তোমার পতনের শব্দে, তোমার মধ্যে আহত লোকদের কোঁকানিতে এবং তোমার মধ্যে যে নরহত্যা হয়েছে তাতে কি উপকূল সকল কেঁপে উঠবে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু সোরকে এই কথা কহেন, তোমার পতনের শব্দে, তোমার মধ্যে আহত লোকদের কোঁকানিতে ও ভয়ানক নরহত্যায় উপকূল সকল কি কাঁপিবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু সোরকে এই কথা কহেন, তোমার পতনের শব্দে, তোমার মধ্যে আহত লোকদের কোঁকানিতে ও ভয়ানক নরহত্যায় উপকূল সকল কি কাঁপিবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে সোর, তোমার পতনের শব্দে, আহতদের কোঁকানিতে ও তোমার মধ্যে যে লোকদের মেরে ফেলা হবে তাতে কি দূরের দেশগুলো কেঁপে উঠবে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে টায়ার, তোমার পতনের শব্দে, আহতদের কোঁকানিতে ও তোমার মধ্যে যে লোকদের হত্যা করা হবে তাতে কি দূরের দেশগুলো কেঁপে উঠবে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু টায়ার নগরীকে একথাই বলতে চানঃ যখন তুমি পরাজিত হতে থাকবে তখন সমুদ্রের উপকুলবাসী মানুষেরা হত্যালীলার তাণ্ডবে নিহতের বীভৎস আর্তনাদে আতঙ্কগ্রস্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু সোরের প্রতি এই কথা বলেন: “ভূমধ্যসাগরের উপকূলের দেশগুলো তোমার পতনের শব্দে কাঁপবে| তোমার মধ্যকার লোকরা আঘাত পেলে ও হত হলেই কি তা ঘটবে না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“প্রভু সদাপ্রভু সোরকে এই কথা বলেন, তোমার পতনের শব্দে, তোমার মধ্যে আহতদের কোঁকা নিতে ও ভয়ানক নরহত্যায় উপকূল সব কি কাঁপবে না?