Ezekiel 26:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সমুদ্রের নেতৃবর্গ সকলে তাদের সিংহাসন থেকে নামবে, তাদের রাজ-পোশাক, কারুকার্যমণ্ডিত কাপড়গুলো খুলে ফেলবে; তারা ত্রাস পরিধান করবে; তারা ভূমিতে বসবে, সর্বক্ষণ ভয়ে কাঁপবে ও তোমার বিষয়ে বিস্ময়াপন্ন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন উপকূলের সমস্ত শাসনকর্তারা তাদের সিংহাসন থেকে নেমে তাদের রাজপোশাক ও কারুকাজ করা পোশাকগুলি খুলে ফেলবে। ভীষণ ভয়ে তারা মাটিতে বসবে, সবসময় কাঁপতে থাকবে, ও তোমাকে দেখে হতভম্ব হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সমুদ্রের অধ্যক্ষগণ সকলে আপন আপন সিংহাসন হইতে নামিবে, আপন আপন পরিচ্ছদ ত্যাগ করিবে, শিল্পকর্ম্মের বস্ত্র সকল খুলিয়া ফেলিবে; তাহারা ত্রাস পরিধান করিবে; তাহারা ভূমিতে বসিবে, অনুক্ষণ ত্রাসযুক্ত থাকিবে ও তোমার বিষয়ে বিস্ময়াপন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সমুদ্রের অধ্যক্ষগণ সকলে আপন আপন সিংহাসন হইতে নামিবে, আপন আপন পরিচ্ছদ ত্যাগ করিবে, শিল্পকর্মের বস্ত্র সকল খুলিয়া ফেলিবে; তাহারা ত্রাস পরিধান করিবে; তাহারা ভূমিতে বসিবে, অণুক্ষণ ত্রাসযুক্ত থাকিবে ও তোমার বিষয়ে বিস্ময়াপন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সমুদ্রের কিনারার দেশগুলোর রাজারা তাদের সিংহাসন থেকে নেমে তাদের রাজপোশাক ও কারুকাজ করা পোশাকগুলো খুলে ফেলবে। ভীষণ ভয়ে তারা মাটিতে বসবে, সব সময় কাঁপতে থাকবে ও তোমাকে দেখে হতভম্ব হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সমুদ্রের কিনারার দেশগুলোর বাদশাহ্রা তাদের সিংহাসন থেকে নেমে তাদের রাজপোশাক ও কারুকাজ করা পোশাকগুলো খুলে ফেলবে। ভীষণ ভয়ে তারা মাটিতে বসবে, সব সময় কাঁপতে থাকবে ও তোমাকে দেখে হতভম্ব হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপকুলবাসী জাতিবৃন্দের রাজারা নেমে আসবে তাদের সিংহাসন থেকে। খুলে ফেলবে সাজ-পোষাক, খুলে ফেলবে সূচীশিল্প শোভিত অঙ্গাবরণ। কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়বে তারা। তোমার দুর্দশা দেখে তারা এত আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে যে কিছুতেই তাদের কাঁপুনি থামবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন উপকূলের দেশগুলির নেতারা তাদের সিংহাসন থেকে নেমে এসে দুঃখ প্রকাশ করবে| তারা তাদের সুন্দর রাজকীয়় বস্ত্র ত্যাগ করে ‘ত্রাসের বস্ত্র’ পরবে| তারা মাটিতে বসে ভয়ে কাঁপবে| তোমরা কত চট করে ধ্বংস হলে সেই ভেবে তারা চমকে উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সমুদ্রের অধ্যক্ষরা সবাই নিজেদের সিংহাসন থেকে না মরে, নিজেদের পোশাক ত্যাগ করবে, রঙিন পোশাক সব খুলে ফেলবে; তারা ভয় পরিধান করবে; তারা মাটিতে বসবে, সবদিন ভীত থাকবে ও তোমার বিষয়ে আতঙ্কিত হবে।