Ezekiel 26:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সার্বভৌম মাবুদ এই কথা বলেন, যখন আমি নিবাসীহীন নগরগুলোর মত তোমাকে উচ্ছিন্ন নগর করবো, যখন আমি তোমার উপরে জলধি উঠাবো ও মহৎ জলরাশি তোমাকে আচ্ছাদন করবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি যখন তোমাকে জনশূন্য নগর করব, অন্যান্য নগরের মতো যেখানে কেউ বাস করে না, আর যখন মহাসমুদ্রের জল তোমার উপরে আনব ও তার জলের রাশি তোমাকে ঢেকে দেবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যখন আমি নিবাসীহীন নগর সকলের ন্যায় তোমাকে উচ্ছিন্ন নগর করিব, যখন আমি তোমার উপরে জলধি উঠাইব ও মহৎ জলরাশি তোমাকে আচ্ছাদন করিবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যখন আমি নিবাসীহীন নগর সকলের ন্যায় তোমাকে উচ্ছিন্ন নগর করিব, যখন আমি তোমার উপরে জলধি উঠাইব ও মহৎ জলরাশি তোমাকে আচ্ছাদন করিবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে সোর, আমি প্র্রভু সদাপ্রভু যখন তোমাকে জনশূন্য শহরগুলোর মত করব যেখানে কেউ বাস করে না, যখন সাগরের জল তোমার উপরে আনব ও তার জলের রাশি তোমাকে ঢেকে দেবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে টায়ার, আমি আল্লাহ্‌ মালিক যখন তোমাকে জনশূন্য শহরগুলোর মত করব যেখানে কেউ বাস করে না, যখন সাগরের পানি তোমার উপরে আনব ও তার পানির রাশি তোমাকে ঢেকে দেবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেন, আমি তোমাকে এমন এক বিধ্বস্ত নির্জন নগরীতে পরিণত করব যেখানে কেউ কোনদিন বাস করে না। আমি তোমাকে মহাসমুদ্রের অতল গভীরে একেবারে তলিয়ে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “সোর আমি তোমাকে ধ্বংস করব আর তুমি পুরানো শূন্য শহরে পরিণত হবে| কেউ সেখানে বাস করবে না| আমি সমুদ্রকে তোমার ওপর দিয়ে বয়ে যেতে দেব, প্রচণ্ড ঢেউ তোমায় আচ্ছাদন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, যখন আমি নিবাসিহীন শহরের মতো তোমাকে উচ্ছিন্ন শহর করব, যখন আমি তোমার উপরে সমুদ্র ওঠাব ও বিশাল জলরাশি তোমাকে ঢেকে ফেলবে,