Ezekiel 26:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, জেরুশালেমের বিষয়ে টায়ার বলেছে, ‘বাহবা, জাতিদের তোরণদ্বার ভেঙ্গে গেছে; সে আমার দিকে ফিরেছে; আমি পূর্ণা হব, সে তো উচ্ছিন্ন হয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, যেহেতু জেরুশালেম সম্বন্ধে সোর বলেছিল, ‘বাহবা! অন্যান্য জাতিগণের কাছে যাবার প্রধান ফটক ভেঙে গেছে, এবং তার দরজাগুলি আমার কাছে পুরোপুরি খুলে গেছে; এখন যখন সে ধ্বংস হয়ে পড়ে আছে আমার উন্নতি হবে,’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, যিরূশালেমের বিষয়ে সোর বলিয়াছে, ‘বাহবা, জাতিগণের পুরদ্বার ভগ্ন হইল; সে আমার দিকে ফিরিয়াছে; আমি পূর্ণা হইব, সে ত উচ্ছিন্ন হইয়াছে;’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, যিরূশালেমের বিষয়ে সোর বলিয়াছে, ‘বাহবা, জাতিগণের পুরদ্বার ভগ্ন হইল; সে আমার দিকে ফিরিয়াছে; আমি পূর্ণা হইব, সে ত উচ্ছিন্ন হইয়াছে;’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, যিরূশালেম সম্বন্ধে সোর খুশী হয়ে বলেছে, ‘বেশ হয়েছে, জাতিগুলোর প্রধান ফটক ভেংগে গেছে আর তার দরজাগুলো আমার কাছে পুরোপুরি খুলে গেছে; শহরটা এখন ধ্বংস হয়ে পড়ে আছে বলে আমার উন্নতি হবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, জেরুজালেম সম্বন্ধে টায়ার খুশী হয়ে বলেছে, ‘ভাল হয়েছে, জাতিগুলোর সদর দরজা ভেংগে গেছে আর তার দরজাগুলো আমার কাছে পুরোপুরি খুলে গেছে; শহরটা এখন ধ্বংস হয়ে পড়ে আছে বলে আমার উন্নতি হবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, টায়ার নগরীর অধিবাসীরা উল্লাসে মুখর হয়ে উঠেছিল। সোল্লাসে চীৎকার করে বলেছিল, জেরুশালেম বিধ্বস্ত! বিলুপ্ত তার বাণিজ্যশক্তি! আমাদের প্রতিদ্বন্দীরূপে আর কোনদিন সে মাথা তুলে দাঁড়াতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে মনুষ্যসন্তান, সোর জেরুশালেমের বিরুদ্ধে বাজে কথা বলেছে, বলেছে ‘সাবাস! নগরের লোক জন রক্ষা করে যে দরজা তা ধ্বংস হয়েছে| ঐ দরজা আমার জন্য খুলে গেছে| শহর তো ধ্বংসপ্রাপ্ত, তাই তার থেকে মূল্যবান জিনিসগুলি আমি আনতে পারি|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“মানুষের সন্তান, যিরূশালেমের বিষয়ে সোর বলেছে, ‘হায়! লোকদের দরজা ভেঙে গেল! সে আমার দিকে ফিরেছে; আমি পূর্ণা হব, যেমন সে উচ্ছিন্ন হয়েছে!’