Ezekiel 26:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি তোমাকে পাতালগামীদের সঙ্গে প্রাচীনকালের লোকদের কাছে নামাব এবং পাতালে, চিরকালীন ধ্বংসের স্থানে, পাতালগামী সকলের সঙ্গে বাস করাব, তাতে তুমি আর বসতিস্থান পাবে না; এবং জীবিতদের দেশে তোমার শোভা আর দেখাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি তোমাকে মৃতস্থানে যাওয়া লোকদের সঙ্গে পুরানো দিনের লোকদের কাছে নিচে নামিয়ে দেব। আমি তোমাকে পৃথিবীর গভীরে পুরানো দিনের ধ্বংসস্থানের মধ্যে মৃতস্থানে যাওয়া লোকদের সঙ্গে বাস করাব, তুমি আর ফিরে আসবে না অথবা জীবিতদের দেশে তোমার স্থান হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি তোমাকে পাতালগামীদের সঙ্গে প্রাক্কালীন লোকদের নিকটে নামাইব, এবং অধোভুবনে, চিরোৎসন্ন স্থানে, পাতালগামী সকলের সঙ্গে বাস করাইব, তাহাতে তুমি আর বসতিস্থান হইবে না; কিন্তু জীবিতদিগের দেশে আমি শোভা স্থাপন করিব ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি তোমাকে পাতালগামীদের সঙ্গে প্রাক্কালীন লোকদের নিকটে নামাইব, এবং অধোভুবনে, চিরোৎসন্ন স্থানে, পাতালগামী সকলের সঙ্গে বাস করাইব, তাহাতে তুমি আর বসতিস্থান হইবে না; কিন্তু জীবিতদের দেশে আমি শোভা স্থাপন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি তোমাকে মৃতস্থানে যাওয়া লোকদের সংগে পুরানো দিনের লোকদের কাছে নীচে নামিয়ে দেব। আমি তোমাকে পৃথিবীর গভীরে পুরানো দিনের ধ্বংসস্থানের মধ্যে মৃতস্থানে যাওয়া লোকদের সংগে বাস করাব। তোমার মধ্যে আর কেউ বাস করবে না এবং জীবিতদের দেশে তোমার স্থান হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি তোমাকে কবরে যাওয়া লোকদের সংগে পুরানো দিনের লোকদের কাছে নীচে নামিয়ে দেব। আমি তোমাকে দুনিয়ার গভীরে পুরানো দিনের ধ্বংসস্থানের মধ্যে কবরে যাওয়া লোকদের সংগে বাস করাব। তোমার মধ্যে আর কেউ বাস করবে না এবং জীবিতদের দেশে তোমার স্থান হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদা পুরাকালে যে সব মানুষ পৃথিবীতে বসবাস করত, তাদের সঙ্গে মিলিত হতে আমি তোমাকে পাঠাব প্রেতলোকে। সেই পাতালপুরীতে অন্তহীন ধ্বংসলীলার মাঝখানে মৃতজনের সাথে আমি তোমাকে থাকতে বাধ্য করব। এর ফলে তুমি আর কখনও স্বস্থানে জীবিতদের দেশে ফিরে আসতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমায় গভীরতম গর্তে পাঠাব – যেখানে মৃতেরা রয়েছে| বহু পূর্বে যারা মারা গেছে, তুমি তাদের সঙ্গে যোগ দেবে| আমি তোমায় অধো স্থানের জগতে সেই পুরানো শূন্য শহরে পাঠাব| তুমি অন্য অন্য পাতালগামীদের সাথে যোগ দেবে| তুমি আর কখনও জীবিতদের দেশে ফিরে আসবে না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি তোমাকে গর্তগামীদের সঙ্গে প্রাচীন দিনের র লোকেদের কাছে নামাব এবং নিচে পৃথিবীতে, চিরোৎসন্ন জায়গায়, গর্তগামী সবার সঙ্গে বাস করাব, তাতে তুমি আর বসতিস্থান হবে না; কিন্তু জীবিতদের দেশে আমি শোভা স্থাপন করব।