Ezekiel 26:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাকে ত্রাসস্বরূপ করবো, তুমি আর থাকবে না; লোকেরা তোমার খোঁজ করলেও আর কখনও তোমাকে পাবে না, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে ভয়ংকরভাবে শেষ করে দেব এবং তুমি আর থাকবে না। লোকেরা তোমার খোঁজ করবে, কিন্তু তোমাকে আর কখনও পাওয়া যাবে না, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাকে ত্রাসস্বরূপ করিব, তুমি আর হইবে না; লোকেরা তোমার অন্বেষণ করিলেও আর কখনও তোমাকে পাইবে না, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাকে ত্রাসস্বরূপ করিব, তুমি আর হইবে না; লোকেরা তোমার অন্বেষণ করিলেও আর কখনও তোমাকে পাইবে না, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাকে ভয়ংকরভাবে শেষ করে দেব; তুমি আর থাকবে না। লোকেরা তোমার খোঁজ করবে কিন্তু তোমাকে আর কখনও পাওয়া যাবে না। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাকে ভয়ংকরভাবে শেষ করে দেব; তুমি আর থাকবে না। লোকেরা তোমার তালাশ করবে কিন্তু তোমাকে আর কখনও পাওয়া যাবে না। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাকে বিভীষিকার দৃষ্টান্তস্বরূপ করব, এ-ই হবে তোমার চরম পরিণতি। লোকে তোমায় খুঁজবে কিন্তু কোন দিন আর তোমাকে খুঁজে পাওয়া যাবে না। সর্বাধিপতি প্রভু একথা বলেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাকে ধ্বংস করব এবং তুমি চিরতরে বিগত হয়ে যাবে| লোকে তোমাকে খুঁজবে কিন্তু তারা আর কখনও তোমাকে খুঁজে পাবে না!” এই কথা প্রভু আমার সদাপ্রভুই বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে বিপর্যয়ের জায়গা করব, তুমি আর থাকবে না; লোকেরা তোমার খোঁজ করলেও আর কখনও তোমাকে পাবে না,” এটা সদাপ্রভু বলেন।