Ezekiel 26:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে টায়ার, দেখ, আমি তোমার বিপক্ষ; সমুদ্র যেমন তরঙ্গ সৃষ্টি করে, তেমনি তোমার বিপক্ষে আমি অনেক জাতিকে দাঁড় করাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে সোর, আমি তোমার বিরুদ্ধে, আর সমুদ্র যেমন তার ঢেউ উঠায় তেমনি করে আমি অনেক জাতিকে তোমার বিরুদ্ধে নিয়ে আসব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে সোর, দেখ, আমি তোমার বিপক্ষ; সমুদ্র যেমন তরঙ্গ উঠায়, তেমনি তোমার বিপক্ষে আমি অনেক জাতিকে উঠাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে সোর, দেখ, আমি তোমার বিপক্ষ; সমুদ্র যেমন তরঙ্গ উঠায়, তেমনি তোমার বিপক্ষে আমি অনেক জাতিকে উঠাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি প্রভু সদাপ্রভু বলছি, ‘হে সোর, আমি তোমার বিপক্ষে। সমুদ্র যেমন তার ঢেউ উঠায় তেমনি করে আমি তোমার বিরুদ্ধে অনেক জাতিকে নিয়ে আসব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি আল্লাহ্‌ মালিক বলছি, ‘হে টায়ার, আমি তোমার বিপক্ষে। সমুদ্র যেমন তার ঢেউ উঠায় তেমনি করে আমি তোমার বিরুদ্ধে অনেক জাতিকে নিয়ে আসব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব আমি, সর্বাধিপতি প্রভু এবার বলছি, হে টায়ার নগরী, আমি তোমার শত্রু। তোমাকে আক্রমণ করার জন্য আমি নিয়ে আসব বহুতর জাতিকে। তারা আসবে সাগর তরঙ্গের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু আমার সদাপ্রভু বলেন, “সোর, আমি তোমার বিরুদ্ধে| আমি যুদ্ধ করার জন্য তোমার বিরুদ্ধে বহু জাতিকে আনব, তারা সমুদ্রের তটে ফিরে আসা ঢেউযের মত বার বার আসবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘হে সোর, দেখ, আমি তোমার বিরুদ্ধে এবং সমুদ্র যেমন তরঙ্গ ওঠায়, তেমনি তোমার বিরুদ্ধে আমি অনেক জাতিকে ওঠাব।