Ezekiel 26:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা টায়ারের প্রাচীর বিনষ্ট করবে, তার উচ্চগৃহগুলো ভেঙ্গে ফেলবে; এবং আমি সেই নগরের ধূলি তা থেকে চেঁচে ফেলবো ও তাকে শুকনো পাষাণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সোরের প্রাচীর এবং উঁচু দুর্গগুলি ধ্বংস করবে; আমি তার ধুলা ময়লা চেঁচে ফেলে তাকে পাথরের মতো করে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সোরের প্রাচীর বিনষ্ট করিবে, তাহার উচ্চগৃহ সকল ভাঙ্গিয়া ফেলিবে; এবং আমি সেই নগরের ধূলি তাহা হইতে চাঁচিয়া ফেলিব, ও তাহাতে শুষ্ক পাষাণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সোরের প্রাচীর বিনষ্ট করিবে, তাহার উচ্চগৃহ সকল ভাঙ্গিয়া ফেলিবে; এবং আমি সেই নগরের ধূলি তাহা হইতে চাঁচিয়া ফেলিব, ও তাহাকে শুষ্ক পাষাণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সোরের দেয়াল ধ্বংস করবে এবং উঁচু পাহারা-ঘরগুলো ভেংগে ফেলবে। আমি তার ধুলা-ময়লা চেঁছে ফেলে তাকে পাথরের মত করে রেখে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা টায়ারের দেয়াল ধ্বংস করবে এবং উঁচু পাহারা-ঘরগুলো ভেংগে ফেলবে। আমি তার ধুলা-ময়লা চেঁছে ফেলে তাকে পাথরের মত করে রেখে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা ধ্বংস করবে তোমার নগর প্রাকার, ভেঙ্গে ফেলবে সমস্ত মিনার। তারপর আমি ঝেঁটিয়ে ফেলে দেব সমস্ত ধূলারাশি, সেখানে প্রকট হয়ে থাকবে নগ্ন পাষাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেন, “সেই শত্রু সেনারা সোরের প্রাচীর ধ্বংস করবে ও তার স্তম্ভগুলি টেনে মাটিতে নামাবে| আমিও তার ভূমির ওপরের মাটির স্তর চেঁচে ফেলে সোরকে একটি নগ্ন পাষাণে পরিণত করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সোরের পাঁচিল ধ্বংস করবে, তার উচ্চ দুর্গ সব ভেঙে ফেলবে। আমি তার ধূলো তা থেকে দূর করে ফেলব ও তাকে উন্মুক্ত পাথর করব।