Ezekiel 26:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে সমুদ্রের মধ্যে জাল বিস্তার করার স্থান হবে, কেননা আমিই এই কথা বললাম, এই কথা সার্বভৌম মাবুদ বলেন; আর সে জাতিদের লুটদ্রব্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে সমুদ্রের বুকে জাল শুকাবার জায়গা হবে, কারণ আমি বলেছি, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন। সে জাতিদের লুটের জিনিস হবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সমুদ্রের মধ্যে জাল বিস্তার করিবার স্থান হইবে, কেননা আমিই ইহা কহিলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন; আর সে জাতিগণের লুটদ্রব্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে সমুদ্রের মধ্যে জাল বিস্তার করিবার স্থান হইবে, কেননা আমিই ইহা কহিলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন; আর সে জাতিগণের লুটদ্রব্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে সমুদ্রের বুকে জাল শুকাবার জায়গা হবে, কারণ আমি প্রভু সদাপ্রভু এই কথা বলেছি। সে জাতিদের লুটের জিনিস হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে সমুদ্রের বুকে জাল শুকাবার জায়গা হবে, কারণ আমি আল্লাহ্‌ মালিক এই কথা বলেছি। সে জাতিদের লুটের জিনিস হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাগরের কুলে জেগে থাকা সেই পাষাণ খণ্ড হবে জেলেদের জাল মেলে দেবার জায়গা। এ কথা আমি, সর্বাধিপতি প্রভু বলছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোর সমুদ্রের ধারে মাছের জাল বিছাবার জায়গা হবে| আমিই একথা বলেছি!” প্রভু আমার সদাপ্রভু আরও বলেন, “সোর যুদ্ধে লুঠ করা মূল্যবান সামগ্রীর মত হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে সমুদ্রের মধ্যে জাল পাতার জায়গা হবে, কারণ আমিই এটা বললাম!’ এটা প্রভু সদাপ্রভু বলেন এবং সে জাতিদের লুটের জিনিস হবে।