Ezekiel 26:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জনপদে তার যে কন্যারা আছে, তারা তলোয়ারের আঘাতে নিহত হবে; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার মূল ভূখণ্ডে বসতিগুলি তরোয়াল দ্বারা ধ্বংসিত হবে। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর জনপদে তাহার যে কন্যাগণ আছে, তাহারা খড়্‌গে নিহত হইবে; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর জনপদে তাহার যে কন্যাগণ আছে, তাহারা খড়্‌গে নিহত হইবে; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার অধীনের উপকূলের গ্রামগুলো যুদ্ধের দরুন ধ্বংস হবে। তখন সেখানকার লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার অধীনের উপকূলের গ্রামগুলো যুদ্ধের দরুন ধ্বংস হবে। তখন সেখানকার লোকেরা জানবে যে, আমিই মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত জাতির দ্বারা বিধ্বস্ত লুন্ঠিত হবে টায়ার। শহরের ভিতরে যারা থাকবে তারা নিহত হবে আক্রমণকীরাদের অস্ত্রাঘাতে। তখন টায়ার বুঝবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তার কন্যারা যারা মাঠে থাকবে তাদের হত্যা করা হবে| তখন তারা জানবে যে আমিই প্রভু|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এলাকায় তার যে মেয়েরা আছে, তারা তরোয়ালে বধ হবে এবং তারা জানবে যে, আমিই সদাপ্রভু!