Ezekiel 26:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমিই উত্তর দিক থেকে ঘোড়া, রথ ও ঘোড়সওয়ারদের এবং জনসমাজের ও অনেক সৈন্যের সঙ্গে বাদশাহ্‌দের বাদশাহ্‌ ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারকে আনিয়ে সোরে উপস্থিত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে সোর, আমি উত্তর দিক থেকে ঘোড়া, রথ, ঘোড়সওয়ার ও বিরাট সৈন্যবাহিনীর সঙ্গে রাজাদের রাজা ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারকে নিয়ে আসব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি উত্তরদিক্‌ হইতে অশ্ব, রথ ও অশ্বারোহিগণের এবং জনসমাজের ও অনেক সৈন্যের সহিত রাজাধিরাজ বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরকে আনাইয়া সোরে উপস্থিত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমিই উত্তরদিক্‌ হইতে অশ্ব, রথ ও অশ্বারোহিগণের এবং জনসমাজের ও অনেক সৈন্যের সহিত রাজাধিরাজ বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরকে আনাইয়া সোরে উপস্থিত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে সোর, আমি তোমার বিরুদ্ধে উত্তর দিক থেকে ঘোড়া, রথ, ঘোড়সওয়ার ও মস্ত বড় এক সৈন্যদলের সংগে রাজাদের রাজা, অর্থাৎ বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরকে নিয়ে আসব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে টায়ার, আমি তোমার বিরুদ্ধে উত্তর দিক থেকে ঘোড়া, রথ, ঘোড়সওয়ার ও মস্ত বড় এক সৈন্যদলের সংগে বাদশাহ্‌দের বাদশাহ্‌, অর্থাৎ ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারকে নিয়ে আসব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেন, টায়ার আক্রমণ করার জন্য আমি শ্রেষ্ঠতম রাজাকে—ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারকে নিয়ে আসব। উত্তর দিক থেকে সে আসবে বিশাল সৈন্যবাহিনী নিয়ে। সঙ্গে থাকবে অসংখ্য রথ ও অশ্ব, থাকবে অশ্বারোহী বাহিনী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন, “আমি উত্তর দিক থেকে সোরের বিরুদ্ধে এক শত্রু আনব| সেই শত্রু নবূখদ্রিত্‌সর, বাবিলের মহান রাজা! সে তার সঙ্গে আনবে বিরাট সৈন্যবাহিনী আর তাতে অশ্ব, অশ্বারোহী সৈন্য ও অনেক পদাতিক সৈন্য থাকবে! ঐ সৈন্যরা অন্য অনেক জাতি থেকে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি উত্তরদিক থেকে ঘোড়া, রথ ও অশ্বারোহীদের এবং জনসমাজের ও অনেক সৈন্যের সঙ্গে রাজাধিরাজ বাবিল-রাজ নবূখদনিত্সরকে এনে সোরে উপস্থিত করবে।