Ezekiel 26:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে জনপদে অবস্থানরত তোমার কন্যাদের তলোয়ারে আঘাতে হত্যা করবে, তোমার বিরুদ্ধে গড় গাঁথবে, তোমার বিরুদ্ধে জাঙ্গাল বাঁধবে ও তোমার বিরুদ্ধে ঢাল উত্তোলন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তোমার মূল ভূখণ্ডের বসতিগুলি তরোয়াল দ্বারা ধ্বংস করবে; তোমাদের বিরুদ্ধে অবরোধ তৈরি করবে, তোমার দেওয়ালের সঙ্গে লাগিয়ে একটি ঢালু ঢিবি বানাবে আর তোমার বিরুদ্ধে তার ঢাল উঁচু করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে জনপদে অবস্থিতা তোমার কন্যাদিগকে খড়্গাঘাতে বধ করিবে, তোমার বিরুদ্ধে গড় গাঁথিবে, তোমার বিরুদ্ধে জাঙ্গাল বাঁধিবে, ও তোমার বিরুদ্ধে ঢাল উত্তোলন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে জনপদে অবস্থিত তোমার কন্যাদিগকে খড়্গাঘাতে বধ করিবে, তোমার বিরুদ্ধে গড় গাঁথিবে, তোমার বিরুদ্ধে জাঙ্গাল বাঁধিবে, ও তোমার বিরুদ্ধে ঢাল উত্তোলন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে যুদ্ধ করে তোমার গ্রামগুলো ধ্বংস করবে। সে তোমার বিরুদ্ধে একটা উঁচু ঢিবি তৈরী করবে এবং তোমার দেয়ালের সংগে লাগানো একটা ঢালু ঢিবি বানাবে; তারা নিজেদের রক্ষা করবার জন্য তাদের সব ঢাল উঁচু করে ধরবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে যুদ্ধ করে তোমার গ্রামগুলো ধ্বংস করবে। সে তোমার বিরুদ্ধে একটা উঁচু ঢিবি তৈরী করবে এবং তোমার দেয়ালের সংগে লাগানো একটা ঢালু ঢিবি বানাবে; তারা নিজেদের রক্ষা করবার জন্য তাদের সব ঢাল উঁচু করে ধরবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শহরের মধ্যে যারা থাকবে, তারা যুদ্ধে নিহত হবে। শত্রুরা পরিখা খনন করবে, গড়বে মাটির বুরুজ আর টিলা। আত্মরক্ষার জন্য গড়বে মাটির অবরোধ প্রাচীর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবূখদ্রিত্সর তোমাদের নিকটের (ছোট ছোট শহরগুলি) ধ্বংস করবে| সে শহর আক্রমণ করবার জন্য বহু মিনার গড়বে| তোমাদের আক্রমণ করবার জন্য সে একটি জাঙ্গাল তৈরী করবে| সে তার সৈন্যদলকে ঢাল দিয়ে রক্ষা করবে| সেই জাঙ্গালটি প্রাচীর পর্যন্ত যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে দেশের প্রধান অংশে তোমার মেয়েদেরকে তরোয়ালের আঘাতে হত্যা করবে, তোমার বিরুদ্ধে অবরোধের দেয়াল তুলবে। সে অবরোধের দেয়াল তোমার বিরুদ্ধে তৈরী করবে এবং তোমার বিরুদ্ধে ঢাল তুলবে।