Ezekiel 26:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে তোমার প্রাচীরে উচ্চগৃহ-ভেদক যন্ত্র স্থাপন করবে ও তার ধারালো অস্ত্র দ্বারা তোমার উচ্চগৃহগুলো ভেঙ্গে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে প্রাচীর ভাঙার যন্ত্র দিয়ে তোমার প্রাচীরে আঘাত করবে তার অস্ত্রগুলি দিয়ে তোমার উঁচু দুর্গগুলি ধ্বংস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে তোমার প্রাচীরে দুর্গভেদক যন্ত্র স্থাপন করিবে, ও আপন তীক্ষ্ণ অস্ত্র দ্বারা তোমার উচ্চগৃহ সকল ভাঙ্গিয়া ফেলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে তোমার প্রাচীরে দুর্গভেদক যন্ত্র স্থাপন করিবে, ও আপন তীক্ষ্ণ অস্ত্র দ্বারা তোমার উচ্চগৃহ সকল ভাঙ্গিয়া ফেলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে দেয়াল ভাংগার যন্ত্র দিয়ে তোমার দেয়ালে আঘাত করবে এবং তার যন্ত্রপাতি দিয়ে তোমার উঁচু পাহারা ঘরগুলো ধ্বংস করে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে দেয়াল ভাংগার যন্ত্র দিয়ে তোমার দেয়ালে আঘাত করবে এবং তার যন্ত্রপাতি দিয়ে তোমার উঁচু পাহারা ঘরগুলো ধ্বংস করে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাচীর ভাঙ্গার যন্ত্র দিয়ে তারা তোমার প্রাচীর ভেঙ্গে ফেলবে, লৌহদণ্ড দিয়ে গুঁড়িয়ে দেবে তোমার সমস্ত মিনার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে প্রাচীর – ভেদক যন্ত্র নিয়ে আসবে ও তীক্ষ্ণ অস্ত্র দিয়ে তোমাদের মিনারগুলো ভেঙ্গে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে তোমার দেয়ালে সংঘাত করবে ও নিজের তীক্ষ্ণ অস্ত্র দ্বারা তোমার উচ্চগৃহ সব ভেঙে ফেলব।