Ezekiel 27:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পারস্য, লূদ ও পূট দেশীয়েরা তোমার সৈন্যসামন্তের মধ্যে তোমার যোদ্ধা ছিল; তারা তোমার মধ্যে ঢাল ও শিরস্ত্রাণ টাঙ্গিয়ে রাখত; তারাই তোমার শোভা সমপাদন করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘পারস্য, লূদ ও পূট দেশের লোকেরা তোমার সৈন্যদলে যোদ্ধার কাজ করত। তারা তাদের ঢাল ও মাথা রক্ষার টুপি তোমার দেয়ালে টাঙিয়ে তোমার জাঁকজমক বাড়িয়ে তুলত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পারস, লূদ ও পূট দেশীয়েরা তোমার সৈন্যসামন্তের মধ্যে তোমার যোদ্ধা ছিল; তাহারা তোমার মধ্যে ঢাল ও শিরস্ত্র টাঙ্গাইয়া রাখিত; তাহারাই তোমার শোভা সম্পাদন করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পারস, লূদ ও পূট দেশীয়েরা তোমার সৈন্যসামন্তের মধ্যে তোমার যোদ্ধা ছিল; তাহারা তোমার মধ্যে ঢাল ও শিরস্ত্রাণ টাঙ্গাইয়া রাখিত; তাহারাই তোমার শোভা সমপাদন করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘পারস্য, লূদ ও পূট দেশের লোকেরা তোমার সৈন্যদলে যোদ্ধার কাজ করত। তারা তাদের ঢাল ও মাথা-রক্ষার টুপী তোমার মধ্যে টাংগিয়ে তোমার জাঁকজমক বাড়িয়ে তুলত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘পারস্য, লিডিয়া ও লিবিয়া দেশের লোকেরা তোমার সৈন্যদলে যোদ্ধার কাজ করত। তারা তাদের ঢাল ও মাথা-রক্ষার টুপী তোমার মধ্যে টাংগিয়ে তোমার জাঁকজমক বাড়িয়ে তুলত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পারস্য, লিডিয়া ও লিবিয়ার সৈনিকেরা তোমার সৈন্যদলে কাজ করত। তারা তাদের ঢাল ও শিরস্ত্রাণ টাঙ্গিয়ে রাখত তোমার সৈন্য শিবিরে। এরাই তোমার জন্য গৌরব ও মর্যাদা জয় করে এনে ভূষিত করেছে তোমাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘পারস, লূদ ও পূটের লোকরা তোমার সেনাদলে যোদ্ধা হয়েছিল| তোমার দেওয়ালে তারা তাদের ঢাল ও শিরস্ত্রাণ ঝুলিয়ে রাখত| তারাই সম্মান ও গৌরব এনে তোমার শহরের শোভা বর্ধন করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পারস্য, লুদ ও লিবিয়া দেশীয়েরা তোমার সৈন্যসামন্তের মধ্যে তোমার যোদ্ধা ছিল; তারা তোমার মধ্যে ঢাল ও শিরস্ত্র টানিয়ে রাখত; তারাই তোমার শোভা সম্পাদন করেছে।